উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার

৩৫ দিনেই পাল্টে দিলেন সব হিসাবনিকাশ

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১০:১১ এএম

ইয়ানিক সিনারের জন্য ম্যাচটা ছিল প্রতিশোধের। মাত্র ৩৫ দিন আগে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে কার্লোস আলকারাসের সঙ্গে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ব্যাপী চলা পাঁচ সেটের লড়াইয়ে শেষ পর্যন্ত হেরেছিলেন ২৩ বছর বয়সী ইতালিয়ান টেনিস তারকা।

সেই আলকারাসকে উইম্বলডনের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন সিনার। তবে এবার আর ম্যাচটাকে পাঁচ সেটে নিতে দেননি। প্রথম সেটে ৬-৪ গেমে হেরে গেলেও পরের তিনটি সেটে একই ব্যবধানে জিতে শেষ পর্যন্ত ক্যারিয়ারে প্রথম উইম্বলডন শিরোপা নিজের করে নেন ইতালিয়ান শীর্ষ বাছাই। শুধু ব্যক্তিগতই নয়, জাতীয় একটা ইতিহাসও লিখেছেন সিনার। ইতালির কেউ যে এর আগে ছেলেদের এককে উইম্বলডন জেতেননি! র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা সিনারের সব মিলিয়ে এটি চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

সিনারের কীর্তিতে উইম্বলডনে হ্যাটট্রিক হলো না আলকারাসের। উইম্বলডনে এ সর্বশেষ দুবারই চ্যাম্পিয়ন হয়েছেন স্প্যানিশ তারকা। এবার উইম্বলডনেও ছিলেন দুর্দান্ত ফর্মে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ২৪ ম্যাচে জিতেছিলেন আলকারাস। কিন্তু গতকাল সিনারের সামনে আর প্রথম সেট জিতলেও পরে আর পেরে ওঠেননি স্প্যানিশ দ্বিতীয় বাছাই।

অথচ চলতি বছরের শুরুতে ডোপিংয়ের দায়ে তিন মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন সিনার। নিষেধাজ্ঞা কাটিয়ে ফ্রেঞ্চ ওপেনে শিরোপার খুব কাছে গিয়ে স্বপ্নভঙ্গ হলেও উইম্বলডনে স্বপ্নটা পূরণ করলেন ২৩ বছর বয়সী এ ইতালিয়ান। অনুভূতি জানাতে গিয়ে সিনার বলেছেন, ‘এটা আমার কাছে খুবই স্পেশাল। আমি ঘোরের মধ্যে আছি।’

অন্যদিকে আলকারাস বলেছেন, ‘পরাজয় সবসময়ই কঠিন। কিন্তু সবার আগে ইয়ানিক সিনারকে অভিনন্দন জানাতে হয়। শিরোপাটা ওরই প্রাপ্য। ও খুব দারুণ টেনিস খেলেছে, আর সামনের দিনগুলোতেও একজন দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই থাকবে।’

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও আর্সেনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আজ ম্যাচ আছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এছাড়া ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে রায়ো ভায়েকানো। এছাড়া ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
ফুটবল, ক্রিকেট কিংবা অন্য কোনো খেলাকে ছাপিয়ে লরিয়াস অ্যাওয়ার্ডে যে এবার টেনিসের দাপট থাকবে, সেটা অনুমিতই ছিল। সেই অনুমিত বিষয়টাই গতকাল সোমবার নিশ্চিতে রূপ নিয়েছে। ক্রীড়াঙ্গনের ‘অস্কার’ খ্যাত ২০২৬...
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর