দুই বছর পর পেলেন জয়ের দেখা

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১০:২৪ এএম

টেনিস কোর্টে গত সোমবারের আগে ভেনাস উইলিয়ামসকে শেষবারের মতো দেখা গিয়েছিল গত বছরের মার্চে। ১৪ মাস আগের মায়ামি ওপেনের সে ম্যাচটাতে হেরে অনেকটা আড়ালে চলে যান এটিপি র‍্যাঙ্কিংয়ে সাবেক নাম্বার ওয়ান। অনেকেই ধরে নিয়েছিলেন, কোর্টে আর কখনো দেখা যাবে না নারী এককে সাতবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে।

সবাইকে অবাক করে দিয়ে ৪৫ বছর বয়সে আবারও কোর্টে ফিরেছেন ভেনাস উইলিয়ামস। শুধু তাই নয়, প্রত্যাবর্তনের ম্যাচে আরেক আমেরিকান হেইলি ব্যাপটিস্টের সঙ্গে জুটি বেঁধে ওয়াশিংটন ওপেনে নারী ডাবলসের শেষ ষোলোর ম্যাচে ইউগিনি বউচার্ড-ক্লেভি এনগ্রৌনৌ জুটিকে ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন।

টেনিসে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে প্রায় দুই বছর পর জয়ের মুখ দেখলেন ভেনাস। এর আগে ২০২৩ সালের আগস্টে সিনসিনাটি ওপেনে শেষবার শেষ হাসি হেসেছিলেন তিনি। সেটা ছিল এককের ম্যাচ।

সর্বশেষ তিন বছরে এই প্রথম ডাবলসের ম্যাচ খেললেন ভেনাস। ম্যাচ শেষে সঙ্গী ২৩ বছর বয়সী ব্যাপটিস্টেকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। ভেনাসের ভাষায়, ‘এটা আমাদের জন্য খুব একটা সহজ ছিল না। তবে দলগতভাবে আমরা দ্রুত ম্যাচটাকে শেষ করেছি। আমি এই খেলাটাকে খুব ভালোবাসি। আর এখনও দারুণভাবে খেলতে পাচ্ছি।’

এরপরই ব্যাপটিস্টের প্রসঙ্গ টানেন ভেনাস। বোন সেরেনা উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে ডাবলসে ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেও মজা করে জানিয়েছেন, কয়েকবছর আগে ব্যাপটিস্টের সঙ্গে জুটি বাঁধতে পারলে মন্দ হতো না!

ভেনাস উইলিয়ামস বলেছেন, ‘দেখতে পাচ্ছি, আমরা (জুটি হিসেবে) একটা ভালো দল হতে যাচ্ছি। আমাদের কয়েক বছর আগে শুরু করা উ্চিত ছিল, তাই না?’

উল্লেখ্য, ডাবলসে জয়ের পর নারী এককের ম্যাচেও জয় পেয়েছেন ভেনাস। গতকাল মঙ্গলবার টুর্নামেন্টের রাউন্ড অব ৩২- পেটন স্টেয়ার্নসকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন উইলিয়ামসের সিনিয়রজন। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল পোলিশ তারকা মাগদালেনা ফ্রেচের বিপক্ষে মাঠে নামবেন ভেনাস। 

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও আর্সেনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আজ ম্যাচ আছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এছাড়া ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে রায়ো ভায়েকানো। এছাড়া ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
ফুটবল, ক্রিকেট কিংবা অন্য কোনো খেলাকে ছাপিয়ে লরিয়াস অ্যাওয়ার্ডে যে এবার টেনিসের দাপট থাকবে, সেটা অনুমিতই ছিল। সেই অনুমিত বিষয়টাই গতকাল সোমবার নিশ্চিতে রূপ নিয়েছে। ক্রীড়াঙ্গনের ‘অস্কার’ খ্যাত ২০২৬...
প্লাস্টিকের বোতল বা পলিথিনের মতো বর্জ্য জমা দিলেই পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় পণ্য। পরিমাণ এক কেজি হলে মিলবে চাল-ডিম। প্লাস্টিক বর্জ্য ৫ থেকে ৬ কেজি জমা দিলে পাওয়া যাবে পাঙ্গাস মাছ বা ব্রয়লার মুরগি।...
একসময় ভারত-মিয়ানমার থেকে আসতো ফেনসিডিল ও ইয়াবা। আর এখন রাজধানীর কাছেই তৈরি হচ্ছে ইয়াবাসহ নানা মাদক। এ বছর অন্তত ৬টি মাদক কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কয়েক বছরে পাওয়া গেছে ১০টিরও বেশি। 
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্ত শেষে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন,...
১১ দলীয় জোটের লংমার্চ জনগণ গ্রহণ করেনি উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বিএনপিকে হুংকার দেবেন না, বিএনপি শহীদ প্রেসডিন্ট জিয়াউর রহমানের দল,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর