৩ বছর আগে ধরা পড়েছে কঠিন রোগ, এখন জানিয়ে সবাইকে সতর্ক করছেন

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১০:০১ পিএম

মায়াস্থেনিয়া গ্রাভিস- নামের কঠিন এক রোগে আক্রান্ত হয়েছেন নয়বারের গ্র্যান্ড স্লাম জয়ী মনিকা সেলেস। এই রোগে আক্রান্ত হওয়ার খবর সম্প্রতি নিজেই প্রকাশ্যে এনেছেন ৫১ বছর বয়সী সাবেক টেনিস তারকা। ইউএস ওপেন শুরুর আগে সবাইকে সতর্ক করতেই রোগটি নিয়ে কথা বলেছেন মনিকা।

মায়াস্থেনিয়া গ্রাভিস মূলত দীর্ঘমেয়াদী স্নায়ু ও পেশি-সম্পর্কিত অটোইমিউন রোগ। যা মানুষের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাহত করে এবং স্নায়ু ও পেশির সংযোগস্থলকে আক্রমণ করে, ফলে দুর্বলতা ও ক্লান্তি দেখা দেয়। 

আমেরিকান সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস (এপি)-এর সঙ্গে ৩ বছর আগে আক্রান্ত হওয়া এই রোগ নিয়ে কথা বলেছেন  মনিকা। আমেরিকান টেনিস তারকা এই রোগের লক্ষণ তাঁর শরীরে প্রথম দেখতে পান ৫ বছর আগে। 

এই ব্যাপারে মনিকা বলেন, ‘আমি কিছু বাচ্চা ও পরিবারের সদস্যদের সঙ্গে (টেনিস) খেলছিলাম, আর আমি একটা বল মিস করতাম। তখন আমি ভাবতাম, ‘হ্যাঁ’, আমি দুটি বল দেখতে পাচ্ছি। এগুলো স্পষ্টতই এমন উপসর্গ যা উপেক্ষা করা যায় না।’  

খেলোয়াড়ি জীবনে একাধিক পুরস্কার জিতেছেন মনিকা। ছবি: এক্স

এই রোগ নিয়ে কথা বলতে অনেক সময় নিয়েছেন মনিকা। তার কারণ হিসেবে তিনি বলেছেন,  ‘এটি মেনে নিতে, খোলাখুলিভাবে এ নিয়ে কথা বলতে আমার বেশ সময় লেগেছে, কারণ এটি একটা কঠিন ব্যাপার। এটা আমার দৈনন্দিন জীবনে অনেক প্রভাব ফেলে।’ 

মায়াস্থেনিয়া গ্রাভিসের বর্তমানে কোনও নিরাময় না থাকলেও, নিজের জায়গা থেকে মানুষকে এ সম্পর্কে সচেতন করতেই সেলেস তাঁর রোগের কথা প্রকাশ করার সিদ্ধান্ত নেন।

আমেরিকান এই টেনিস তারকা ১৯৯০ সালে ১৬ বছর বয়সে ফ্রেঞ্চ ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেন। এরপর মাত্র ১৯ বছর বয়সে আটটি বড় শিরোপা নিজের নামে করেন।

কিন্তু ১৯৯৩ সালে হামবুর্গে এক ম্যাচ চলাকালীন এক ভক্তের ছুরি হামলার শিকার হওয়ার পর মনিকা কিছু সময় টেনিস কোর্টের বাইরে ছিলেন। ফিরে এসে এরপর আর মাত্র একটি গ্র্যান্ড স্ল্যাম জিততে সক্ষম হয়েছিলেন তিনি।

সেলেস ২০০৩ সালে তাঁর শেষ ম্যাচ খেলেন। ক্যারিয়ারে মোট ৫৩টি টুর্নামেন্ট জিতেছেন এবং ১৭৮ সপ্তাহ বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন।

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও আর্সেনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আজ ম্যাচ আছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এছাড়া ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে রায়ো ভায়েকানো। এছাড়া ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
ফুটবল, ক্রিকেট কিংবা অন্য কোনো খেলাকে ছাপিয়ে লরিয়াস অ্যাওয়ার্ডে যে এবার টেনিসের দাপট থাকবে, সেটা অনুমিতই ছিল। সেই অনুমিত বিষয়টাই গতকাল সোমবার নিশ্চিতে রূপ নিয়েছে। ক্রীড়াঙ্গনের ‘অস্কার’ খ্যাত ২০২৬...
প্লাস্টিকের বোতল বা পলিথিনের মতো বর্জ্য জমা দিলেই পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় পণ্য। পরিমাণ এক কেজি হলে মিলবে চাল-ডিম। প্লাস্টিক বর্জ্য ৫ থেকে ৬ কেজি জমা দিলে পাওয়া যাবে পাঙ্গাস মাছ বা ব্রয়লার মুরগি।...
একসময় ভারত-মিয়ানমার থেকে আসতো ফেনসিডিল ও ইয়াবা। আর এখন রাজধানীর কাছেই তৈরি হচ্ছে ইয়াবাসহ নানা মাদক। এ বছর অন্তত ৬টি মাদক কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কয়েক বছরে পাওয়া গেছে ১০টিরও বেশি। 
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্ত শেষে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন,...
১১ দলীয় জোটের লংমার্চ জনগণ গ্রহণ করেনি উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বিএনপিকে হুংকার দেবেন না, বিএনপি শহীদ প্রেসডিন্ট জিয়াউর রহমানের দল,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর