বাদ পড়লেন ভেনাস

বড় মঞ্চে ফিরে ২ ঘণ্টায়ই শেষ তাঁর লড়াই

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০১:৩৭ পিএম

১৪ মাসের বিরতি কাটিয়ে গত জুলাইয়ে ওয়াশিংটন ওপেনের ম্যাচ দিয়ে টেনিসে প্রত্যাবর্তন ভেনাস উইলিয়ামসের। ৪৫ বছর বয়সে কোর্টে ফিরলেও এলিট টেনিসে টিকে থাকতে পারবেন কি না, এ নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন।

এর মধ্যেই ইউএস ওপেনে খেলতে নামেন নারী এককে সাতবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকা। এটিপি র‍্যাঙ্কিংয়ে ১১তম বাছাই কারোলিনা মুখোভার বিপক্ষে দুই ঘণ্টা লড়াই চালালেও শেষ পর্যন্ত ৬-৩, ২-৬, ৬-১ গেমে হেরে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছেন ভেনাস।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে ভেনাস উইলিয়ামসের ম্যাচ ঘিরে দর্শক  উত্তেজনার কমতি ছিল না। অবশ্য দিনটা একদিক থেকে উইলিয়ামস বোনদের বড় জনের জন্য স্মরণীয়। ১৯৯৭ সালের ২৫ আগস্ট উদ্বোধন হয়েছিল এ স্টেডিয়ামটি। এর ঠিক একদিন পর ১৭ বছর বয়সী ভেনাস উইলিয়ামস প্রথমবারের মতো ইউএস ওপেনের ম্যাচ খেলতে নেমেছিলেন আর্থার অ্যাশে। সেবার রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। ঠিক ২৮ বছর পর আবারও ফিরলেন সেখানেই, কিন্তু এবার প্রথম রাউন্ডের বাধা অতিক্রম করতে পারলেন না।

প্রায় তিন দশকের ক্যারিয়ারের গোধুলি লগ্নে নিজের চেয়ে ১৬ বছর কম বয়সী মুখোভার সঙ্গে শুরুতে তাল মেলাতে পারছিলেন না ভেনাস। একের পর এক ভুল করে পিছিয়ে পড়েন ০-২ গেমে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছিলেন বটে, কিন্তু শেষ পর্যন্ত প্রথম সেটটা হেরে যান ৬-৩ গেমে।

ভেনাস একটা করে পয়েন্ট জিতছিলেন, স্টেডিয়ামের গ্যালারি যে উল্লাসে ফেটে পড়ছিল। সেখান থেকেই হয়তো অনুপ্রাণিত হয়ে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান ভেনাস। মুখোভাকে তেমন সুযোগ না দিয়ে সেটটা জিতে নেন ২-৬ গেমে।

তবে তৃতীয় সেটে আর পেরে ওঠেননি এ আমেরিকান। ২৯ বছর বয়সী মুখোভার কাছে হেরে যান ৬-১ গেমে।

হেরেও ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথা জানান ভেনাস। তবে এটাও স্বীকার করেছেন, পর্যাপ্ত ম্যাচ না খেলায় কিছুটা ভুগেছেন তিনি। ভেনাসের ভাষায়, ‘আমি খেলতে ভালোবাসি। আমার খেলার মান গত কয়েকমাসে উন্নত হয়েছে। যতটা সম্ভব, ছন্দে ফিরতে চেষ্টা করছি। কিন্তু মাত্র তিন-চারটা ম্যাচে সবকিছু সম্ভব নয়। কিছু শট মিস করেছি- অনুশীলনের চেয়ে অনুভূতি ব্যাপারটা বড় এখানে। আজ সেটা আমি ধরতে পারিনি।’

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও আর্সেনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আজ ম্যাচ আছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এছাড়া ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে রায়ো ভায়েকানো। এছাড়া ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
ফুটবল, ক্রিকেট কিংবা অন্য কোনো খেলাকে ছাপিয়ে লরিয়াস অ্যাওয়ার্ডে যে এবার টেনিসের দাপট থাকবে, সেটা অনুমিতই ছিল। সেই অনুমিত বিষয়টাই গতকাল সোমবার নিশ্চিতে রূপ নিয়েছে। ক্রীড়াঙ্গনের ‘অস্কার’ খ্যাত ২০২৬...
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর