সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানানোয় এখন দেশই ছাড়তে হলো তাঁকে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম

২০২৪ সালের নভেম্বরে সার্বিয়ার এক রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার পর থেকে দেশটিতে প্রায়ই বিক্ষোভ চলছে। সে সময় দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্দর ভুচিচের প্রশাসনের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। আর তাতেই যেন সার্বিয়ার এই তারকা সরকারের রোষানলে পড়েন। 

এমন পরিস্থিতিতে এবার দেশই ছেড়ে দিয়েছেন ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী এই তারকা। সার্বিয়া ছেড়ে গ্রিসে পরিবার সহ স্থানান্তরিত হয়েছেন জোকোভিচ – খবর অস্ট্রেলিয়াভিত্তিক গ্রিক সংবাদমাধ্যম দ্য গ্রিক হেরাল্ডের। 

টেনিস টুয়েন্টি ফোরের বরাত দিয়ে এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সার্বিয়া ছেড়ে গ্রিসে স্থানান্তরিত হওয়া জোকোভিচ তাঁর সন্তানদের গ্রিসের একটি প্রাইভেট স্কুলে ভর্তি করেছেন। ১১ বছর বয়সী ছেলে স্তেফান এবং ৮ বছর বয়সী মেয়ে তারা এথেন্সের সেন্ট লরেন্স কলেজে ভর্তি হয়েছেন।

গ্রিসের এথেন্সের দক্ষিণাঞ্চলের এক শহরে বসবাসের জন্য স্থায়ী আবাসনের অনুমতি (পারমানেন্ট রেসিডেন্স) পেয়েছেন জোকোভিচ। সেখানকার স্থানীয় এক ক্লাবে ছেলের সঙ্গে টেনিস খেলতে দেখা গেছে তাঁকে। এথেন্সের সৈকতে পরিবার নিয়ে জোকোভিচের সময় কাটানোর ছবিও প্রকাশ করেছে দ্য গ্রিক হেরাল্ড।

গত নভেম্বরের পর থেকে জোকোভিচ একাধিকবার ছাত্রদের সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। ফলে সার্বিয়ার সরকারঘেঁষা সংবাদমাধ্যমের কাছ থেকে ‘দেশবিরোধী’ অপবাদও জুটেছিল জোকোভিচের কপালে।

এমন পরিস্থিতিতে নিজ দেশ ছেড়ে এবার গ্রিসে গেছেন জোকোভিচ। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন আরও জানাচ্ছে, গ্রিক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সার্বিয়ান এই তারকা। এমনকি জোকোভিচ দেশটিতে স্থায়ীভাবে বসবাসের জন্য গোল্ডেন ভিসার জন্য আবেদন করবেন বলে ধারণা করা হচ্ছে।

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও আর্সেনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আজ ম্যাচ আছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এছাড়া ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে রায়ো ভায়েকানো। এছাড়া ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
ফুটবল, ক্রিকেট কিংবা অন্য কোনো খেলাকে ছাপিয়ে লরিয়াস অ্যাওয়ার্ডে যে এবার টেনিসের দাপট থাকবে, সেটা অনুমিতই ছিল। সেই অনুমিত বিষয়টাই গতকাল সোমবার নিশ্চিতে রূপ নিয়েছে। ক্রীড়াঙ্গনের ‘অস্কার’ খ্যাত ২০২৬...
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর