অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা

জুলাইয়ে গোনায়ই ধরেনি কেউ, এবার তাঁর কাছেই ধরাশায়ী এক নম্বর খেলোয়াড়

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম

এভাবেও ফিরে আসা যায়! 

অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনালে কাজাখস্তানের এলেনা রিবাকিনা যা করে দেখালেন তা দেখে যে কেউই এটা বলতে পারেন। ফাইনাল সেটে ০-৩ গেমে পিছিয়ে পড়ে নিজের সার্ভে ৩০-৩০ পয়েন্টে ছিলেন রিবাকিনা। এমন অবস্থান থেকে ম্যাচে ফেরা এক পর্যায়ে অসম্ভব মনে হচ্ছিল! বিশেষ করে বিশ্বের এক নম্বর খেলোয়াড় অ্যারিনা সাবালেঙ্কার দ্রুত গতির ফরহ্যান্ড স্ট্রোকের কারণে শেষ সেট একপেশে হয়ে যাচ্ছিল। 

কিন্তু তৃতীয় সেটের চতুর্থ গেমে নিজের সার্ভ ধরে রেখে ৩-১ গেমে পৌঁছানোর পর রিবাকিনা দেখালেন পিছিয়ে পড়েও কীভাবে ম্যাচে ফেরা যায়। নাটকীয় প্রত্যাবর্তনে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা সাবালেঙ্কার সার্ভ পর পর দুই দুই বার ব্রেক করে মুহূর্তেই ০-৩ থেকে ৪-৩ গেমে এগিয়ে যান রিবাকিনা। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেননি সাবালেঙ্কা।  

দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে শেষ সেটে ৬-৪ গেমে ক্যারিয়ারের অন্যতম সেরা জয় তুলে নেন রিবাকিনা। সেই সঙ্গে বিশ্বের এক নম্বর খেলোয়াড় সাবালেঙ্কাকে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতেন পঞ্চম বাছাই রিবাকিনা। 

ট্রফি হাতে অস্ট্রেলিয়ান ওপেনের দুই ফাইনালিস্ট সাবালেঙ্কা-রিবাকিনা। ছবি: রয়টার্স

মেলবোর্নে ম্যাচের শুরুতে প্রথম সেটে সাবালেঙ্কা ৪-৬ গেমে হেরে পিছিয়ে পড়েছিলেন। রিবাকিনা এগিয়ে থেকেও দ্বিতীয় সেটে সাবালেঙ্কার কাছে ৬-৪ গেমে হেরে বসেন। দ্বিতীয় সেট জয়ের পর তৃতীয় ও শেষ সেটে টানা তিন গেম জিতেন সাবালেঙ্কা। কিন্তু এরপর রিবাকিনা যেভাবে ফিরলেন তা কেবলই ইতিহাস, সেই সঙ্গে দীর্ঘ ৪ বছরের আক্ষেপও মোচন করেছেন।   

এটি রিবাকিনার ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। এর আগে ২০২২ সালে উইম্বলডনে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন তিনি। 

নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের পথটা অবশ্য সহজে আসেনি কাজাখস্তানের এই তারকা। গত জুলাইয়ে ২৬ বছর বয়সী এই খেলোয়াড় ছিলেন হিসেবের বাইরে, কেউই তাঁকে গুনায়ই ধরেনি। অন্তত পরিসংখ্যান তা-ই বলছে। 

গত জুলাইয়েও রিবাকিনা ছিলেন শীর্ষ দশের বাইরে। সর্বশেষ ডব্লিউটিএ ফাইনালসে সাবালেঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসার ইঙ্গিত দিয়েছিলেন। এবার এমনই প্রত্যাবর্তন হলো রিবাকিনার, তাতে একেইবারেই গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন। 

কাজাখ এই তারকার প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের পর পিছিয়ে পড়ার অবশ্য ভিন্ন এক কারণও ছিল। কোর্টের বাইরেও সম্প্রতি চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন রিবাকিনা। গত বছর এই সময় তিনি খেলছিলেন তার দীর্ঘদিনের কোচ স্তেফানো ভুকভের দীক্ষা ছাড়াই। 

ট্রফি হাতে চ্যাম্পিয়ন রিবাকিনা। ছবি: রয়টার্স

নারী টেনিস সংস্থা (ডব্লিউটিএ) রিবাকিনার প্রতি কথিত মৌখিক দুর্ব্যবহারের অভিযোগে ভুকভকে সাময়িক নিষিদ্ধ করেছিল। যদিও রিবাকিনা সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং টুর্নামেন্টের বাইরে তার সঙ্গেই অনুশীলন চালিয়ে যান। পরে গত আগস্টে আপিলে ভুকভের নিষেধাজ্ঞা উঠে গেলে রিবাকিনার দলে ফেরেন তিনি, আর তখন থেকেই রিবাকিনার পারফরম্যান্সে উত্থান দেখা যায়। চলতি মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ জেতা খেলোয়াড়ও এখন রিবাকিনা।

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও আর্সেনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আজ ম্যাচ আছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এছাড়া ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে রায়ো ভায়েকানো। এছাড়া ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
ফুটবল, ক্রিকেট কিংবা অন্য কোনো খেলাকে ছাপিয়ে লরিয়াস অ্যাওয়ার্ডে যে এবার টেনিসের দাপট থাকবে, সেটা অনুমিতই ছিল। সেই অনুমিত বিষয়টাই গতকাল সোমবার নিশ্চিতে রূপ নিয়েছে। ক্রীড়াঙ্গনের ‘অস্কার’ খ্যাত ২০২৬...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর