১৪৯ বছরে যা হয়নি, তা-ই দেখা যাচ্ছে এবার 

আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৩:৫৮ পিএম

টেনিসের গ্র্যান্ড স্লামের মধ্যে অন্যতম উইম্বলডন এবার নিজেদের নিয়ম ভাঙতে যাচ্ছে। আধুনিক টেকনোলজি লম্বা সময় ধরে টেনিসে যুক্ত থাকলেও এতদিন  ভিডিও রিভিউ প্রযুক্তি সংযুক্ত করেনি উইম্বলডন কর্তৃপক্ষ।

অবশেষে দীর্ঘ ১৪৯ বছরের উইম্বলডনের ইতিহাস ভাঙতে যাচ্ছে এবার। আসন্ন উইম্বলডনে এবার যুক্ত হচ্ছে ভিডিও রিভিউ প্রযুক্তি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক সংস্থা অল ইংল্যান্ড লন টেনিস এন্ড ক্রুকুয়েট ক্লাব।  

নতুন এই প্রযুক্তি সেন্টার কোর্ট ও এক নম্বর কোর্টসহ মোট ছয়টি প্রধান কোর্টে ব্যবহার করা হবে। খেলোয়াড়রা আম্পায়ারের কিছু সিদ্ধান্ত—যেমন ডাবল বাউন্স বা ফাউল শট—চ্যালেঞ্জ করতে পারবেন।

নয়া এই প্রযুক্তিতে খেলোয়াড়রা বাড়তি সুবিধা পাবেন- বিশেষ করে রিভিউ নেওয়ার ক্ষেত্রে। খেলোয়াড়দের রিভিউ নেওয়ার ক্ষেত্রে কোনো সীমা থাকবে না। পয়েন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বা খেলা থামিয়ে তারা রিভিউ চাইতে পারবেন।

এই প্রযুক্তি এর আগে ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেনে সফলভাবে ব্যবহার করা হয়েছে। গ্র্যান্ড স্ল্যামে প্রথমবার ভিডিও রিভিউ চালু করা হয় ২০২৩ ইউএস ওপেনে।

ঐতিহ্যগতভাবে উইম্বলডন চেয়ার আম্পায়ারের সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দিত। তবে এবারই ভিন্ন পথে হেঁটেছে উইম্বলডন।

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও আর্সেনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আজ ম্যাচ আছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এছাড়া ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে রায়ো ভায়েকানো। এছাড়া ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
ফুটবল, ক্রিকেট কিংবা অন্য কোনো খেলাকে ছাপিয়ে লরিয়াস অ্যাওয়ার্ডে যে এবার টেনিসের দাপট থাকবে, সেটা অনুমিতই ছিল। সেই অনুমিত বিষয়টাই গতকাল সোমবার নিশ্চিতে রূপ নিয়েছে। ক্রীড়াঙ্গনের ‘অস্কার’ খ্যাত ২০২৬...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর