আর ২০ বছর পরই মুসলিমরা দখল করবে ইউরোপ, বলেছেন বাবা ভাঙ্গা

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১০:০৫ এএম

আর মাত্র ২০ বছর পরই ইউরোপ মুসলিম শাসনের অধীনে চলে যাবে বলে ভবিষ্যদ্বাণী করে গেছেন বাবা ভাঙ্গা। এ ছাড়া ২০৭৬ সালের মধ্যে সারা বিশ্বে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করে গেছেন তিনি। এর আগেও বুলগেরিয়ার এই আধ্যাত্মিক নারীর একাধিক ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন, কমিউনিস্ট শাসনের অবসান, ১৯৮৬ সালে চেরনোবিলে পারমাণবিক বিপর্যয়, সোভিয়েত প্রধান জোসেফ স্ট্যালিনের মৃত্যু থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা, ২০০৪ সালের ভয়াবহ সুনামি— নিজের জীবদ্দশায় এই সব কিছুই বলে গিয়েছিলেন বাবা ভাঙ্গা। এমনকি নিজের মৃত্যুর দিনও আগে থেকে জানিয়ে রেখেছিলেন তিনি। ঠিক সেই দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই প্রকাশ্যে এসেছে বাবা ভাঙ্গার একগুচ্ছ ভবিষ্যদ্বাণী। তিনি বলেছেন, ২০২৫ সাল থেকেই পৃথিবীর ধ্বংস শুরু হবে। তার ১৮ বছরের মধ্যে অর্থাৎ ২০৪৩ সালে গোটা ইউরোপ জয় করবে মুসলিম রাষ্ট্রগুলো। শুধু তাই নয়, আগামী বছর থেকে পৃথিবীতে শুরু হবে এলিয়েনদের আনাগোনা। মানবসমাজের কাছেও নিজেদের উপস্থিতি জানান দেবে তারা। তার পরে ২০৭৬ সালে গোটা বিশ্বে প্রতিষ্ঠিত হবে কমিউনিস্ট শাসন।

ভাঞ্জেলিয়া পন্দেভা গুশতেরোভা বাবা ভাঙ্গা নামে পরিচিত। দৃষ্টিহীন বাবা ভাঙ্গা ১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে মারা যান। ১২ বছর বয়সে দৃষ্টিশক্তি চলে যাওয়ার পরই ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা পান বলে দাবি ছিল বাবা ভাঙ্গার। 

এদিকে ফরাসি জ্যেতিষী নস্ত্রাদামুসও একই ধরনের ভবিষ্যদ্বাণী করে গেছেন। তাঁর মতে, ২০২৫ সালে ইউরোপজুড়ে বিরাট যুদ্ধ এবং সংঘাত সৃষ্টি হবে।

বাবা ভাঙ্গা বা নস্ত্রাদামুস-দুজনের ভবিষ্যদ্বাণী নিয়ে রয়েছে বিতর্ক। আদৌ তাঁদের কথায় বিশ্বাস করা যায় কিনা সেই নিয়ে চর্চাও রয়েছে। তবে আন্তর্জাতিক পরিস্থিতির দিকে নজর রেখে এটুকু বলা যায়, ২০২৫ সালেও চলবে রাশিয়া-ইউক্রেন বা ইজরায়েল-হামাসের মতো রক্তক্ষয়ী সংঘর্ষ। তবে সেই যুদ্ধ শেষে কী পরিণতি হবে গোটা বিশ্বের, উত্তর রয়েছে সময়ের গর্ভেই।

হিন্দু ধর্মীয় দর্শনার্থীদের একটি দলের ভ্রমণের সময় নারী কর্মীদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্মঘট শুরু হওয়ায় ফ্রান্সের আইফেল টাওয়ার বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সময় সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে...
ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন তেল ও গ্যাস কোম্পানির স্থাপনাতেও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানি...
জুলাই ও আগস্ট মাসে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যে সামরিক জান্তার হামলায় দুই শতাধিক ব্যক্তি হতাহত হয়েছেন। নিহত ও আহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম...
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতের দীর্ঘ ছয় মাস পেরিয়ে গেলেও পিছু হটার কোনো লক্ষণ দেখাচ্ছে না ইরান। এদিকে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে, বিগত মাসগুলোতে ওয়াশিংটনের সামরিক...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর