ট্রাম্পকে যে ‘গুপ্তধন’ দেখালেন পাকিস্তানের সেনাপ্রধান

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান অসীম মুনিরের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের একটি নতুন ছবি প্রকাশিত হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, তারা মার্কিন প্রেসিডেন্টকে বিরল খনিজ উপহার দিচ্ছেন।

ছবিতে মুনিরকে একটি খোলা কাঠের বাক্সের দিকে ইশারা করতে দেখা যায়, যেখানে বিরল খনিজ ছিল। ট্রাম্প সেদিকে তাকিয়ে ছিলেন। শাহবাজ শরিফকেও মৃদু হাসি দিয়ে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ট্রাম্প গত বৃহস্পতিবার শরিফ ও মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন। গত ছয় বছরের মধ্যে এই প্রথম কোনো পাকিস্তানি প্রধানমন্ত্রী হিসেবে হোয়াইট হাউস সফর করেন শাহবাজ শরিফ। এ ছাড়া মুনির গত জুনে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একান্তে বৈঠক করেন। তবে নতুন এই ছবিটি কখনকার বৈঠকের, তা উল্লেখ করেনি এনডিটিভি। 

বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও উপস্থিত ছিলেন। এটি প্রায় দেড় ঘণ্টা ধরে চলে বলে জানা গেছে।

শাহবাজ শরিফের কার্যালয় থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বের সংঘাত নিরসনে আন্তরিক প্রচেষ্টার’ জন্য তিনি ট্রাম্পকে ‘শান্তিপ্রিয় মানুষ’ বলে অভিহিত করেছেন। তিনি জুলাইয়ে পাকিস্তান ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত শুল্ক চুক্তির জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান। দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়েছে, যেখানে পাকিস্তানি আমদানির ওপর ১৯ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে। 

কয়েক বছর ধরে সম্পর্কের টানাপোড়েনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক লক্ষণীয়ভাবে উন্নতির পরেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের বৃহত্তম গুরুত্বপূর্ণ খনি সংস্থা ফ্রন্টিয়ার ওয়ার্কস অরগানাইজেশন এই মাসে মিসৌরি-ভিত্তিক ইউএস স্ট্র্যাটেজিক মেটালসের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির মধ্যে পাকিস্তানে একটি পলি-মেটালিক রিফাইনারি স্থাপনের পরিকল্পনাও রয়েছে। ইউএস স্ট্র্যাটেজিক মেটালস গুরুত্বপূর্ণ খনিজ উৎপাদন ও পুনর্ব্যবহারের ওপর জোর দেয়। 

পাকিস্তানের ন্যাশনাল লজিস্টিকস করপোরেশন এবং পর্তুগিজ প্রকৌশল ও নির্মাণ সংস্থা মোটা-এঞ্জিল গ্রুপের মধ্যে দ্বিতীয় একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

শরিফের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, তিনি ইউএস স্ট্র্যাটেজিক মেটালস এবং মোটা-এঞ্জিল গ্রুপের প্রতিনিধিদের সাথে পাকিস্তানের তামা, সোনা, বিরল মৃত্তিকা এবং অন্যান্য খনিজ সম্পদ নিয়ে আলোচনা করেছেন।

শরীফ এই বছর দাবি করেন, পাকিস্তানের কাছে ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ রয়েছে এবং খনিজ খাতে বিদেশি বিনিয়োগ দেশকে দীর্ঘ আর্থিক সংকট কাটিয়ে উঠতে এবং বিশাল বিদেশি ঋণের বোঝা থেকে মুক্ত হতে সাহায্য করতে পারে।

তবে, পাকিস্তানের বেশিরভাগ খনিজ সম্পদ দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে রয়েছে, যা বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা আক্রান্ত। তারা পাকিস্তানি ও বিদেশি সংস্থাগুলোর মাধ্যমে সম্পদ উত্তোলনের বিরোধিতা করে।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর