ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা গেল

শারজাহ মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাবের হিসাব অনুযায়ী, ১৭ মে জিলহজের চাঁদ দেখা যেতে পারে। সে হিসাবে মধ্যপ্রাচ্যে ২৭ মে এবং বাংলাদেশে ২৮ মে ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা।

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পিএম

এ বছর পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিশ্ববিদ্যালয়ের ‘শারজাহ মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব’। জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ১৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা যেতে পারে। সে হিসাবে ঈদুল আজহা পালিত হবে ২৭ মে। আর হজ বা আরাফাহর দিন পড়বে ২৬ মে।

শারজাহ মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাবের বরাতে গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়, আগামী ১৭ মে হবে জিলক্বদ মাসের ২৯তম দিন। ওইদিন আমিরাতে সন্ধার পর নতুন জিলহজ মাসের চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট। সূর্যাস্তের পর পূর্ব গগনে চাঁদটি ৫৭ মিনিট অবস্থান করবে। দীর্ঘ সময় নতুন অর্ধচন্দ্র আকাশে থাকার অর্থ হলো এটি খালি চোখে দেখা যাবে।

সংস্থাটির পরিচালক প্রফেসর আল নাইমি জানিয়েছেন, তারা তাদের বৈজ্ঞানিক তথ্য সরকারের কাছে পৌঁছে দিয়েছেন। তবে ঈদের দিনটি শুধুমাত্র সরাসরি চাঁদ দেখেই নির্ধারণ করা হবে।  

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদ উদযাপন হয়। সে হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক অভিযান আন্তর্জাতিক রাজনীতিতে তৈরি করেছে নতুন উত্তেজনা। নিষেধাজ্ঞার মাধ্যমে তেহরানের অর্থনীতি দুর্বল করার পাশাপাশি দেশটির বাণিজ্যিক অংশীদারদের ওপরও চাপ...
ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ব্রিটিশ...
ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং এ বিষয়ে কোনো বৈঠকও নির্ধারিত নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ এখনো বহাল আছে এবং সেখান থেকে মাইন...
হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের দুটি সরকারি ট্যাংকারে হামলা হয়েছে। এই হামলার জন্য ইরানকে দায়ী করে নিন্দা জানিয়েছে আমিরাত। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপথটি অতিক্রম করার সময়...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর