যৌন সহিংসতার দায়ে ইসরায়েল ও রাশিয়া জাতিসংঘের কালো তালিকাভুক্ত

আপডেট : ২৯ মে ২০২৬, ১০:২৯ পিএম

যৌন সহিংসতার দায়ে ইসরায়েল ও রাশিয়াকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। সংস্থাটির নতুন প্রতিবেদনে ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতনের জন্য ইসরায়েলি বাহিনীকে অভিযুক্ত করা হয়। এছাড়া, ইউক্রেনে রুশ বাহিনীর যৌন সহিংসতার ঘটনাও উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে।  

এসব অপরাধের মধ্যে ধর্ষণ, ধর্ষণচেষ্টা, শারীরিক নির্যাতন ও কোনো কারণ ছাড়াই বন্দীদের বিবস্ত্র করে তল্লাশি ও ধর্ষণের হুমকির কথা উল্লেখ করা হয়েছে। তবে দুটি দেশই এসব অভিযোগ অস্বীকার করেছে। 

জাতিসংঘের প্রতিবেদনে ইসরায়েলি সামরিক বাহিনী, নিরাপত্তা বাহিনী ও কারা কর্তৃপক্ষের বেশ কয়েকজন সদস্যকে নির্যাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

এদিকে, গাজা ও পশ্চিম তীরের অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনি বন্দীদের ওপর ইসরায়েলি বাহিনী যৌন সহিংসতা চালিয়েছে বলে দাবি জাতিসংঘের। যুদ্ধ সংক্রান্ত যৌন সহিংসতার অভিযোগে ১২টি দেশের ৭৭টি রাষ্ট্রীয় ও বেসামরিক সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দেশগুলোকে এ বিষয়ে সতর্ক করেছিলেন। এবার বার্ষিক প্রতিবেদনে প্রথমবারের মতো যৌন সহিংসতার জন্য ইসরায়েলি ও রুশ নিরাপত্তা বাহিনীকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ।

গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সংবেদনশীল এক গোপন অভিযানে তাঁর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফকে মস্কোয় পাঠিয়েছিলেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।...
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪২ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার রাতে...
ইসরায়েলি হামলায় অঙ্গ হারিয়ে কিংবা বাবা-মাকে হারিয়ে, যুদ্ধের নির্মম স্মৃতি বয়ে বেড়াচ্ছে গাজার অসংখ্য শিশু। তাদের সেই ক্ষত ও মানসিক ট্রমা কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে ওয়েভস অব হোপ। এই প্রকল্পের আওতায়...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুতের মিটার খুলে নেওয়ার পরও এক গ্রাহকের নামে বিলের কাগজ এসেছে। মিটারবিহীন সংযোগে আগস্ট মাসের জন্য ৬৯২ টাকার বিল পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রাহক। গত...
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে চীনের এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ছয় সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান। এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা মার্কিন সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী...
জ্বালানির জন্য সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আলোচনা সভায় তিনি এ কথা জানান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর