ইবোলায় অন্তত ২২০ জন প্রাণ হারিয়েছেন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ২৬ মে ২০২৬, ০৬:০৫ পিএম

চলমান ইবোলার প্রাদুর্ভাবে অন্তত ২২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়াসাস। রোগী শনাক্তে বিলম্বের কারণে উদ্ধারকর্মীরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন বলেও জানান তিনি।

গ্যাব্রিয়াসাস সতর্ক করে বলেন, জরুরি ভিত্তিতে কার্যক্রম বাড়ানো হলেও মহামারিটি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ অবস্থায়, ডিআর কঙ্গোর সীমান্তবর্তী দেশগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে উগান্ডায় সোমবার আরও দুই জনের দেহে ইবোলা শনাক্ত হয়েছে। গত ১৭ মে ডি আর কঙ্গোতে ১৭তম বারের মতো ইবোলার প্রাদুর্ভাব দেখা দেয়ার ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভাইরাসটির নতুন বুন্দিবুগিও ধরনের কোনো টিকা বা চিকিৎসা নেই।

জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ মঙ্গলবার মারাকেশের মেয়র ফাতিমা এজাহরা আল মানসুরিকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে তার দল জয়ী হওয়ার পর রাজকীয়...
শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী পাঁচ মাসে বিশ্বজুড়ে অতিরিক্ত প্রায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে। যুক্তরাষ্ট্রের ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের গবেষণায় বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের সবচেয়ে বড়...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর