পৃথিবীর ১৫৬৯ সালের মানচিত্র বদলাল জাতিসংঘ, আমেরিকার ক্ষোভ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম

আফ্রিকা মহাদেশের আয়তন বাড়িয়ে এবং উত্তর আমেরিকা ও ইউরোপকে ছোট করে দেখিয়ে বিশ্বের নতুন মানচিত্র গ্রহণের পক্ষে প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। তবে সংস্থাটির এই পদক্ষেপে মোটেও খুশি নয় আমেরিকা। প্রস্তাবের তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছে ওয়াশিংটন।

গত শুক্রবার, মহাদেশগুলোর স্থলভাগ আরও নির্ভুলভাবে উপস্থাপন করতে আনা আনা এই প্রস্তাবের পক্ষে ১৬৪টি দেশ ভোট দেয়। অন্যদিকে প্রস্তাবের বিপক্ষে ছিল আমেরিকা। ৬টি দেশ কাউকেই ভোট দেয়নি। 

জাতিসংঘের প্রস্তাবে বলা হয়েছে, সম-ক্ষেত্রফলবিশিষ্ট এই মানচিত্র বিশ্বের সঠিক ভৌগোলিক আয়তন তুলে ধরবে। এতে, সদস্য রাষ্ট্রকে ১৫৬৯ সালে ফ্ল্যান্ডার্সের মানচিত্রকর জেরার্ডাস মার্কেটরের নকশা করা মানচিত্রের পরিবর্তে এই নতুন মানচিত্র ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। 

তৎকালীন সময়ে সমুদ্রযাত্রায় দিকনির্ণয়ের সুবিধার জন্য মার্কেটর বিশ্বের প্রচলিত মানচিত্রটি নকশা করেছিলেন।

সাধারণ অধিবেশনে প্রস্তাবটি উত্থাপন করেন টোগোর পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ডাসি। তিনি বলেন, ‘মানচিত্র কখনো নিরপেক্ষ হতে পারে না। যখন এটি আমাদের গ্রহের একটি বিকৃত ছবি তুলে ধরে, তখন ভুল উপস্থাপনকে প্রজন্মের পর প্রজন্ম ধরে জিইয়ে রাখার ঝুঁকি তৈরি হয়।’

তবে এই প্রস্তাবের কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, এ ধরনের পদক্ষেপের কারণেই জাতিসংঘ তার গ্রহণযোগ্যতা হারাচ্ছে। ভোটের আগে জাতিসংঘে মার্কিন প্রতিনিধি ইয়ারিনা ফেরেনসেভিচ বলেন, ‘আসল ও গুরুত্বপূর্ণ সমস্যাগুলোতে মনোযোগ না দিয়ে এই সংস্থা ১৬ শতকের মানচিত্র নিয়ে বিতর্ক করছে।’

মার্কেটর মানচিত্রে স্থলভাগের আকৃতি ও কোণগুলো সঠিকভাবে ফুটিয়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছিল। এতে মহাদেশগুলোর পারস্পরিক আয়তনের আনুপাতিক হিসাব ভুল থেকে যায়। এর মূল কারণ, গোল পৃথিবীকে চ্যাপ্টা মানচিত্রে তুলে ধরার জটিলতা।

পুরোনো এই মানচিত্রে বিষুবরেখায় থাকা অঞ্চলগুলোকে ছোট এবং উত্তরের অঞ্চলগুলোকে অতিরিক্ত বড় করে দেখানো হতো। ফলে ইউরোপ ও উত্তর আমেরিকাকে তাদের প্রকৃত আয়তনের চেয়ে অনেক বড় এবং আফ্রিকা ও দক্ষিণ আমেরিকাকে অনেক ছোট দেখাত।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ার মধ্যে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। যুদ্ধের অবসানে একটি...
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
যুক্তরাষ্ট্রে কোনো শিশুর জন্য পাসপোর্টের আবেদন করতে হলে মা ও বাবার নাগরিকত্বের প্রমাণ চাওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মসূত্রে...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪০ গ্রাম সোনা উদ্ধার করেছে বিমান কর্তৃপক্ষের কাস্টমস বিভাগ। এ ঘটনায় বিমানের ১ কর্মীকে আটক করা হয়েছে। শনিবার বিমান বাংলাদেশ...
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
ব্যাংক রেজল্যুশনের সংশোধিত বিল, ২০২৬ জাতীয় সংসদে পাসের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম ইসমাইল হোসেন (৫০)। মেয়ের বিয়ের দিন-তারিখ...
লোডিং...

এলাকার খবর