হামাস ও পুতিন কাউকেই জিততে দেওয়া হবে না: বাইডেন

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৮:৪৬ এএম

ফিলিস্তিনি সংগঠন হামাস ও রাশিয়া উভয়ই প্রতিবেশী দেশের গণতন্ত্রকে নিশ্চিহ্ন করতে চায়। তারা উভয়ই একই রকম। তাদের কাউকেই জিততে দেওয়া হবে না বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের জেরে তেল আবিব সফরের পর দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন বাইডেন।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বৈরাচার উল্লেখ করে বাইডেন বলেন, ‘ইসরায়েলে হামাসের আক্রমণ ও ইউক্রেনে পুতিনের আক্রমণের মধ্য দিয়ে মূলত প্রতিবেশী দেশে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা চলছে। তারা উভয়ই প্রতিবেশে দেশে গণতন্ত্র ধ্বংস করতে চায়।’ 

বাইডেন বলেন, ‘একটি মহান জাতি হিসেবে আমরা হামাসের মতো সন্ত্রাসী এবং পুতিনের মতো একজন স্বৈরাচারী শাসককে জয়ী হতে দিতে পারি না, দেব না।’

উল্লেখ্য, গত বুধবার ইসরায়েল সফর করেন জো বাইডেন। গাজা উপত্যকায় মানবিক সংকট কমাতে ত্রাণসামগ্রী পৌঁছানোর ব্যাপারে সেই সফরে মিসরকে রাজি করান তিনি। ইসরায়েল থেকে ফেরার পথে তিনি জানান, মিসর ও গাজা সীমান্তের রাফাহ ক্রসিং খুলে দিতে রাজি হয়েছে মিসর।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর