গেটস ফাউন্ডেশন ছাড়ছেন মেলিন্ডা গেটস

আপডেট : ১৩ মে ২০২৪, ১১:৩১ পিএম

‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের’ কো–চেয়ার পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বিলিয়নিয়ার সমাজসেবী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। বিশ্বের একসময়ের শীর্ষ ধনী বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা সোমবার তাঁর এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) পোস্ট করা এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ফাউন্ডেশনের হয়ে তাঁর কাজের শেষ দিন হবে আগামী ৭ জুন।

বিবৃতিতে মেলিন্ডা বলেন, ‘এটি এমন কোনো সিদ্ধান্ত নয়, যা আমি হালকাভাবে নিয়েছি।’

মেলিন্ডা গেটস তাঁর তৎকালীন স্বামী মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে ২০০০ সালে ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন।  সংক্ষেপে গেটস ফাউন্ডেশন নামে পরিচিতি এই ফাউন্ডেশনটি বিশ্বের বৃহত্তম বেসরকারি দাতব্য সংস্থা।

বিয়ের ২৭ বছর পর ২০২১ সালে বিল–মেলিন্ডা জুটি তাঁদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেয়। তবে তাঁরা যৌথ জনল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

গেটস ফাউন্ডেশন জনস্বাস্থ্যের সবচেয়ে শক্তিশালী গ্রুপগুলোর মধ্যে একটি। এটি সংক্রামক রোগ নির্মূল, দারিদ্র্য হ্রাস ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে বিশ্বব্যাপী প্রতি বছর বিলিয়ন ডলার খরচ করে আসছে।

ফাউন্ডেশনের ওয়েবসাইটের তথ্যানুসারে, বিল–মেলিন্ডা দম্পতি ১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তাঁদের নিজস্ব সম্পদ থেকে ৩৬ বিলয়ন ডলার তথা ২৮ বিলয়ন ইউরোর বেশি দান করেছে।

বিবৃতিতে মেলিন্ডা গেটস বলেন, ‘বিল ও আমি একসঙ্গে যে ফাউন্ডেশন তৈরি করেছি তার জন্য আমি অত্যন্ত গর্বিত।’

যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী...
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে। বন্যার পানিতে বড় বড় পাথর, ধাতব কাঠামো এবং অন্যান্য ধ্বংসাবশেষ কলোরাডো নদীতে ভেসে গেছে। রয়টার্স জানিয়েছে এ...
ভেনেজুয়েলায় মজুত ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আর এই চুক্তি...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
লোডিং...

এলাকার খবর