মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

বাইডেনের ঘরে-বাইরে বিপদ, সরে দাঁড়ানোর পরামর্শ

আপডেট : ৩০ জুন ২০২৪, ০৪:৫৫ পিএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাত্র একটি বিতর্কেই বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিরোধী শিবির তো বটেই, দলীয় সমর্থকদের কাছ থেকেও মিলছে বিরূপ মন্তব্য। এমনকি বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের সম্পাদকমণ্ডলী। 

তবে, বিতর্কে অপারগতার পরও নির্বাচনে প্রচার চালানোর কথা বলছেন বাইডেন। এখনই হাল ছাড়তে রাজি নন তিনি। বিতর্কের পর বাইডেন বলেছেন, এরপরেও ট্রাম্পের পরাজয় হবে তাঁর কাছে। স্থানীয় সময় শুক্রবার নর্থ ক্যারোলাইনায় একটি র‍্যালিতে অংশ নিয়ে বাইডেন এসব কথা বলেন।

কে হবেন আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট, সেই আলোচনা চলছে বিশ্বজুড়ে। নানা জল্পনা কল্পনার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সরাসরি বিতর্ক করেন বাইডেন ও ট্রাম্প। সেই বিতর্কই যেন কাল হলো দ্বিতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ানো মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের।

একের পর এক ফৌজদারি মামলায় অভিযুক্ত ট্রাম্পের বিপরীতে বাইডেনের নিস্ক্রিয় পারফরম্যান্সে হতাশ ডেমোক্র্যাট সমর্থকরা। প্রশ্ন উঠেছে তার সক্ষমতা নিয়ে।

এমন পরিস্থিতিতে, নির্বাচন থেকে বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের সম্পাদকমণ্ডলী। ট্রাম্পকে হারানোর মতো সক্ষমতা বাইডেনের নেই উল্লেখ করে শক্ত বিকল্প প্রার্থী খোঁজার পরামর্শ দিয়েছেন তারা। 

সংবিধানের ২৫ তম সংশোধনী কাজে লাগিয়ে বাইডেনকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন হাউজ স্পিকার মাইক জনসন। তিনি বলেন, ‘এই বিষয়ে কথা বলতে আমার মোটেই ভালো লাগছে না। কিন্তু পরিস্থিতি যেমন দেখছি, তাতে আমি কেন, অনেকের মনেই বাইডেনের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। বাইডেনের মন্ত্রিসভার উচিত সংবিধানের ২৫তম সংশোধনী কাজে লাগিয়ে তাকে অপসারণ করা।’

এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, এক রাতের বিতর্ক নির্বাচনী ভাগ্য নির্ধারণ করে না। তবে বিতর্কে বাইডেনের পারফরম্যান্স হতাশাজনক ছিল বলে স্বীকার করেন তিনি।

কমলা হ্যারিস বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট নিজেই স্বীকার করেছেন যে, বিতর্কে তার পারফরম্যান্স ভালো ছিল না। প্রেসিডেন্ট জো বাইডেনকে আমরা বিশ্বাস করি। তিনি ট্রাম্পকে আগে একবার হারিয়েছেন, এবারও হারাবেন।’

নর্থ ক্যারোলাইনার সমাবেশে বিতর্কে নিজের অপারগতা স্বীকার করেন ৮১ বছর বয়সী বাইডেন। তবে, এই অপারগতা উপেক্ষা করে, নিজেকে সবচেয়ে যোগ্য প্রার্থী দাবি করে, নির্বাচনী প্রচার চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর