বিতর্কে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম: বাইডেন 

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৯:৫৫ এএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া প্রথম বিতর্কে খারাপ পারফরম্যান্সের জন্য ভ্রমণ ক্লান্তিকে দায়ী করলেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে গিয়ে তিনি এ কথা বলেন। 

বাইডেন বলেন, ‘এটি কোনো অজুহাত নয়। এটি একটি ব্যাখ্যা। আমি আমার কর্মীদের কথা শুনিনি। আর আমি মঞ্চে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম।’  

সম্প্রতি বাইডেন ফ্রান্স সফর শেষে যুক্তরাষ্ট্র এসে আবার ইতালি সফর করেছেন। এই ১৪ দিনের ভ্রমণ শেষে তিনি কয়েকদিন ডেলাওয়্যারের রেহোবোথ বিচে বিশ্রামে ছিলেন। 
 
বিশ্লেষকরা বলছেন, বিতর্কের সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের জবাব দেওয়ার সময় বাইডেনের জড়তা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। 
 
এদিকে বিতর্কে ট্রাম্প তাঁর উত্তরসূরিকে একের পর এক কথার বানে বিদ্ধ করেছেন। বাইডেনও পাল্টা আঘাত করতে চেয়েছিল, কিন্তু তাঁর গলায় তেমন জোর ছিল না। এই বিতর্ককে ট্রাম্প ও বাইডেন উভয়ই ইতিহাসের সবচেয়ে খারাপ বলে আখ্যা দিয়েছে। 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে শুক্রবার স্বীকার করেছেন যে বিতর্কের রাতটি খারাপ ছিল। তিনি বলেন, ‘কীভাবে প্রতিকূল অবস্থা থেকে ফিরে আসতে হয় তা বাইডেন জানেন।’    

ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর