আমেরিকায় নির্বাচনী সমাবেশে হামলায় রক্তাক্ত ট্রাম্প, নিহত ২

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৮:০৭ এএম

আমেরিকায় নির্বাচনী সমাবেশে হামলায় রক্তাক্ত ট্রাম্প। ছবি: রয়টার্সআমেরিকার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিনি সামান্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে। এছাড়া সন্দেহভাজন হামলাকারীসহ দুজন নিহত হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে আজ রোববার এই তথ্য জানানো হয়েছে। ঘটনাস্থলের এক ভিডিওতে দেখা যায়, ট্রাম্পের ডান কান গড়িয়ে রক্ত পড়ছে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। তখনই এই হামলার ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বসে পড়েন তিনি। তাঁর সমর্থকেরা চিৎকার করতে থাকেন। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, গুলির শব্দ শোনার পর তারা একজন বন্দুকধারীকে ছাদে হামাগুড়ি দিতে দেখেছেন।

ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্য ট্রুথ সোশ্যালে বলেছেন, ‘আমাকে একটি বুলেট দিয়ে গুলি করা হয়েছে, যা আমার ডান কানের ওপরের অংশে বিদ্ধ হয়েছে। অনেক রক্তক্ষরণ হয়েছে।’

রয়টার্স লিখেছে, গুলির আওয়াজ হওয়ার সময় ট্রাম্প তাঁর ডান হাত দিয়ে ডান কান চেপে ধরেন। তাঁর লাল ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা টুপিটি মাথা থেকে ছিটকে যায়। এজেন্টরা তাঁকে অপেক্ষারত গাড়িতে নিয়ে যান।

সিক্রেট সার্ভিস এজেন্সির কর্মী এবং ট্রাম্পের জনসভায় অংশগ্রহণকারীরা জানিয়েছেন, পেনসিলভানিয়ার বাটলারের এ হামলার পর ট্রাম্প এখন নিরাপদে আছেন।

ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো বন্দুকধারীর পরিচয় এবং কী উদ্দেশে তিনি এই হামলা চালিয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নেতৃস্থানীয় রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা এই সহিংসতার নিন্দা করেছেন।

বাটলার কাউন্টি জেলা অ্যাটর্নির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের একজন সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, জনসভায় অংশ নেওয়া একজন শ্রোতা মারা গেছেন এবং আরেকজনের অবস্থা গুরুতর।

আমেরিকায় নির্বাচনী সমাবেশে হামলায় রক্তাক্ত ট্রাম্প। ছবি: রয়টার্সআসন্ন ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে। এমন মুহূর্তে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের ওপর হামলার ঘটনা রাজনীতির মাঠে উদ্বেগ বাড়াল।

ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং এক বিবৃতিতে বলেছেন, ‘এই জঘন্য কাজের সময় দ্রুত পদক্ষেপের জন্য আইন প্রয়োগকারী এবং প্রথম প্রতিক্রিয়াকারীদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি ভালো আছেন।’

হামলার পর দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর বিষয়ে আমাকে ব্রিফ করা হয়েছে। আমি কৃতজ্ঞ যে, তিনি নিরাপদে আছেন এবং ভালো আছেন।’

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পরিস্থিতির আরও অবনতির ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। আজ আল জাজিরা...
ইরানের বিরুদ্ধে আরও এক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাতে আজ এই তথ্য দিয়েছে আল জাজিরা।
হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণেরপর ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাতে আজ আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইরানের বিরুদ্ধে টানা ৯তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে আজ এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সুফল পেয়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যান চলাচলের চারটি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে, সড়কে আরও দুটি অপরাধ...
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
এক বছর আগে মাইলস্টোন স্কুলের যে ভবনটিতে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটে সেই ভবনটির কিছু নির্মাণক্রুটি ছিল। আর পাইলটের উড্ডয়ন ত্রুটি ও তাঁর তদারকি কর্মকর্তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর