স্কুলে বুলিংয়ের শিকার ছিলেন ট্রাম্পের ওপর হামলাকারী

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৯:১৮ এএম

নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করা তরুণ টমাস ম্যাথিউ ক্রুকস শান্ত স্বভাবের ছিলেন। তাঁকে স্কুলে বুলিং করা হতো। এসব তথ্য মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানিয়েছেন ক্রুকসের সহপাঠীরা।

ক্রুকসের সঙ্গে একই সঙ্গে হাইস্কুলে পড়েছেন জেসন কোহলার । তিনি বলেন, ‘ক্রুকস চুপচাপ থাকত।  কিন্তু তাকে বুলিং করা হতো।’ জেসন জানান, ক্রুকসের পোশাক নিয়ে মজা করত তাঁর সহপাঠীরা।

এদিকে ট্রাম্পকে গুলি করা তরুণ টমাস ম্যাথিউ ক্রুকসের বাড়ি ও গাড়ি থেকে ‘বিস্ফোরক পদার্থ’ পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্পের সমাবেশস্থলের কাছেই পার্ক করা ছিল সন্দেহভাজন হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকসের গাড়িটি। এর ভেতরে বিস্ফোরক পদার্থ পাওয়া গেছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কর্মকর্তা কেভিন রোজেক জানান, ক্রুকসের কোনো সামরিক সংযোগ নেই। তাঁর মানসিক স্বাস্থ্যগত কোনো সমস্যা পাওয়া যায়নি।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আমেরিকার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলা চালানো হয়। গুলিতে ট্রাম্পের কান ফুটো হয়ে যায়। কার্যত এই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। এই হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এরইমধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন তিনি।

আমেরিকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হামলাকারী শ্বেতাঙ্গ। তিনি এআর-১৫ আধা স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হামলাটি করেন।

এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, ট্রাম্পকে হত্যা করতেই এই হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানিয়েছেন, তিনি একটি ভবনের ছাদে হামাগুড়ি দিতে দেখেছিলেন একজনকে। তাঁর হাতে রাইফেলও দেখেছিলেন তিনি। নিরাপত্তা বাহিনীকে সতর্ক করার আগেই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন ওই হামলাকারী।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন বলছে, ৪০০ থেকে ৫০০ ফুট দূর থেকে ট্রাম্পের ওপর হামলা করা হয়।

উল্লেখ্য, আসন্ন ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে। এমন মুহূর্তে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের ওপর হামলার ঘটনা রাজনীতির মাঠে উদ্বেগ বাড়াল।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা অত্যন্ত খারাপ আচরণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোতে হামলা ইস্যুতে এ কথা বলেন তিনি । 
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর