যে কারণে রাতে ঘুম হয় না বিল গেটসের

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭ এএম

জলবায়ু বিপর্যয় এবং বিধ্বংসী সাইবার হামলার মতো বিষয়গুলো নিয়ে মানুষজনকে বারবার সতর্ক করে আসছেন টেক জায়ান্ট মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তবে এবার এ বিলিয়নিয়ার জানিয়েছেন, দুটি সংকট নিয়ে তিনি এখন বেশি উদ্বিগ্ন। এরমধ্যে একটি হলো যুদ্ধ, আরেকটি হলো মহামারি। এ নিয়ে রাতে ঘুম হয় না বলেও জানিয়েছেন বিল গেটস।  মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।  

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বলেন, ‘বর্তমানে বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতি বড় যুদ্ধ বাধাতে পারে। যদি যুদ্ধ নাও হয় তবুও একটি মহামারির শঙ্কা রয়েছে। আগামী ২৫ বছরের মধ্যে এ মহামারি দেখা দিতে পারে।’ 

২০২২ সালে নিজের লেখা বই ‘হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যানডেমিক’ বইতে গেটস করোনা ভাইরাস মোকাবিলায় প্রস্তুতির ঘাটতি নিয়ে বিভিন্ন সরকারের সমালোচনা করেন। 
 
তিনি করোনা মোকাবিলায় ওই বইতে কিছু সুপারিশও করেন, যার মধ্যে রয়েছে শক্তিশালী কোয়ারেন্টাইন ব্যবস্থা, রোগ পর্যবেক্ষণ, এবং ভ্যাকসিন গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি।

করোনা নিয়ে এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটস বলেন, ‘যদিও এই মহামারি থেকে কিছু শিক্ষা নেওয়া হয়েছে, তবে দুঃখজনকভাবে এটি আমার প্রত্যাশার চেয়ে অনেক কম। আমরা কী ভাল করেছি এবং আমরা কোথায় দুর্বলতা রয়েছে তা নিয়ে আলোচনা হচ্ছে।’  

এর আগে মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে বলেছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থান আগামী পাঁচ বছরে মানুষের জন্য বড় পরিবর্তন নিয়ে আসবে। এই প্রযুক্তি নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। কারণ এটি নতুন সুযোগ তৈরি করবে।  

যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর পেরিয়ে গেছে পাঁচ বছর। তবে জানুয়ারির নির্বাচনের পর এই দীর্ঘ পথপরিক্রমায় বড় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। আন্তর্জাতিক চাপ ও বিদ্রোহী জোটের দাপট কাটিয়ে...
সত্যিকারের শত্রুকে শনাক্ত করতে মুসলিম দেশের নেতাদের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরের দেশগুলোর প্রতি এ আহ্বান জানান তিনি। শত্রুর...
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে প্রতি মাসে ৬ হাজার সেনার ঘাটতিতে রয়েছে রাশিয়া। যদিও রুশ সেনাবাহিনীতে দ্রুতগতিতে নতুন সেনা নিয়োগ পাচ্ছে বলেও জানানো হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় এক হাজার মানুষ রুশ বাহিনীতে যোগ...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
লোডিং...

এলাকার খবর