বুথফেরত জরিপে ভোটারদের মত, আমেরিকার গণতন্ত্র হুমকির মুখে 

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৮:৫৯ এএম

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে অধিকাংশ ভোটারের মতে, মার্কিন গণতন্ত্র হুমকির মুখে রয়েছে। ইডিসন রিসার্চের জাতীয় এক্সিট পোলের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া প্রায় তিন-চতুর্থাংশ ভোটারই আমেরিকার গণতন্ত্র নিয়ে উদ্বিগ্ন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এবার মার্কিন ভোটারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে গণতন্ত্র ও অর্থনীতি শীর্ষে ছিল। এরপর ছিল গর্ভপাত ও অভিবাসন।

জরিপে দেখা গেছে, ৭৩ শতাংশ ভোটার বিশ্বাস করেন, আমেরিকার গণতন্ত্র হুমকির মুখে রয়েছে। বিপরীতে মাত্র ২৫ শতাংশ বলছেন এটি নিরাপদ। ডেমোক্র্যাট কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার পর উদ্বেগজনক এই ফলাফলটি দেখা যায়।
 
এবারের নির্বাচনি প্রচার নজিরবিহীন ঘটনায় পূর্ণ ছিল। ট্রাম্পকে দুবার হত্যাচেষ্টা যার মধ্যে অন্যতম। এ ছাড়া প্রেসিডেন্ট জো বাইডেনের আকস্মিক সরে যাওয়া ও হ্যারিসের দ্রুত উত্থান। আর তারপর দুই প্রার্থীর কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস।

এক্সিট পোলের একটি বিশেষ দিক হলো, এতে যারা অংশ নিয়েছেন তারা সকলেই এই নির্বাচনে ভোট দিয়েছেন। নির্বাচনের আগে মতামত জরিপে দেখা গেছে, বিজয়ী নির্ধারণের জন্য সম্ভাব্য সাতটি রাজ্য–অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া এবং উইসকনসিনে প্রার্থীরা প্রায় সমানে সমান অবস্থানে ছিলেন।

এবারের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে যিনি জিতুক না কেন তা ইতিহাস তৈরি করবে। ৬০ বছর বয়সী কমলা হ্যারিস নির্বাচনে জয় পেলে তিনি হবেন প্রথম নারী,  কৃষ্ণাঙ্গ এবং দক্ষিণ এশীয় আমেরিকান প্রেসিডেন্ট। আবার ৭৮ বছর বয়সী ট্রাম্প একমাত্র প্রেসিডেন্ট হিসেবে দুবার অভিশংসিত এবং প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে দোষী সাব্যস্ত হয়েছেন। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি হবেন এক শতাব্দীরও বেশি সময় পরে প্রথমবারের মতো ক্ষমতা হারিয়ে হোয়াইট হাউসে ফেরা প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর নিজ দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্র কোনো বাধা দেবে না। তবে, তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে।
ইরানের তুনব দ্বীপে টানা ৯০ মিনিট হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা কমাতেই এ হামলা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর