ফের কানাডাকে অঙ্গরাজ্য বানানোর ইচ্ছার কথা জানালেন ট্রাম্প 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৮:৩৬ এএম

নিজ দল লিবারেল পার্টির সভাপতি ও কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। এর কয়েক ঘণ্টা পর আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের বানানো ইচ্ছার কথা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি এ ইচ্ছার কথা জানান। 

পোস্টে ট্রাম্প বলেন, ‘কানাডার অনেক মানুষ আমাদের ৫১তম রাজ্য হতে পছন্দ করে। কানাডাকে টিকিয়ে রাখার জন্য বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকির চাপ যুক্তরাষ্ট্র ভোগ করবে না। জাস্টিন ট্রুডো এটা জানতেন এবং তাই তিনি পদত্যাগ করেছেন। যদি কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হয় তাহলে সেখানে কোনো শুল্ক থাকবে না, কর অনেকটাই কমে যাবে এবং তারা রাশিয়ান এবং চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে। এক সঙ্গে, এটা কি একটি মহান জাতি হবে!!!’

এর আগে গত মাসেও ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছার কথা জানান। ওই সময় ট্রুথ সোশ্যালে তিনি বলেন, ‘কেউ উত্তর দিতে পারে না কেন আমরা কানাডাকে বছরে ১০ কোটি ডলারেরও বেশি ভর্তুকি দেই? অনেক কানাডিয়ান চান কানাডা (যুক্তরাষ্ট্রের) ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাক। এটি কর ও সামরিক সুরক্ষার ক্ষেত্রে ব্যাপক খরচ বাঁচাবে। আমি মনে করি এটি একটি দারুণ ধারণা। ৫১তম অঙ্গরাজ্য!!!’

এর আগে ট্রাম্প কানাডীয় পণ্যের ওপর ২৫ শতাশং শুল্ক আরোপের হুমকি দিয়ে বলেছেন, দেশটির সরকার বাণিজ্য ও অভিবাসন সমস্যা সমাধানে ব্যর্থ হচ্ছে। 

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
হরমুজ প্রণালি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে যেমন চাপে আছে বৈশ্বিক অর্থনীতি, তেমনি এর সরাসরি প্রভাব পড়ছে খোদ ইরানের অর্থনীতিতেও। বিপাকে আছে দেশটির উপকূলীয় শহর বন্দর আব্বাসের মাছ ব্যবসায়ীরা।...
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী...
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে। বন্যার পানিতে বড় বড় পাথর, ধাতব কাঠামো এবং অন্যান্য ধ্বংসাবশেষ কলোরাডো নদীতে ভেসে গেছে। রয়টার্স জানিয়েছে এ...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর