কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না: ট্রুডো

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০২:১৮ পিএম

কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার যে প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, ‘কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন জাস্টিন ট্রুডো। তিনি লিখেছেন, জাহান্নামের ‘স্নোবল’ হওয়ার সুযোগ নেই। কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না। আমাদের দুই দেশের শ্রমিকরা ও সম্প্রদায়গুলো একে অপরের সবচেয়ে বড় বাণিজ্যিক এবং নিরাপত্তা অংশীদার হওয়া থেকে উপকৃত হয়।’

কানাডার পররাষ্ট্রমন্ত্রীও মেলানী জোলিও ট্রুডোর সুরে কথা বলেছেন। গতকাল তিনি বলেন, ‘কানাডার শক্তির প্রকৃতি সম্পর্কে তাঁর (ট্রাম্প) কোনো ধারণা নেই। আমাদের অর্থনীতি শক্তিশালী। আমাদের জনগণ শক্তিশালী। আমরা হুমকির মুখে কখনো পিছু হটব না।’

গত সোমবার ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘কানাডার অনেক মানুষ আমাদের ৫১তম অঙ্গরাজ্য হতে চায়। কানাডাকে টিকিয়ে রাখার জন্য বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকির চাপ যুক্তরাষ্ট্র ভোগ করবে না। জাস্টিন ট্রুডো এটা জানতেন। তাই তিনি পদত্যাগ করেছেন।’

ট্রাম্প আরও বলেন, 'কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হয়, তাহলে সেখানে কোনো শুল্ক থাকবে না, কর অনেকটাই কমে যাবে এবং তারা রাশিয়ান ও চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে। এক সঙ্গে, এটা একটি মহান জাতি হবে।’

এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই ট্রাম্প বলেছিলেন, ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই তিনি কানাডা থেকে আমদানিকৃত সকল পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এর পর ডিসেম্বরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করলে তখনও ট্রাম্প ট্রুডোকে বলেছিলেন, কানাডা যেন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যায়।

যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী...
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে। বন্যার পানিতে বড় বড় পাথর, ধাতব কাঠামো এবং অন্যান্য ধ্বংসাবশেষ কলোরাডো নদীতে ভেসে গেছে। রয়টার্স জানিয়েছে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ছিল, চার-পাঁচ সপ্তাহে শেষ হবে ইরান যুদ্ধ। তবে ৬ মাসেও মিলছে না সমাধান। ইরানের সরকার পতন, পরমাণু কর্মসূচি ধ্বংস কিংবা সামরিক শক্তি গুঁড়িয়ে দেওয়া—কোনো...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর