এ বছরই আমেরিকায় মন্দার শঙ্কা!

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৪:৫১ পিএম

চলতি বছরই আমেরিকায় মন্দার আশঙ্কা বেড়েছে। আগামী ১২ মাসের মধ্যে দেশটিতে মন্দা হওয়ার আশঙ্কা ৪৫ শতাংশ। মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস এই পূর্বাভাস দিয়েছে। কিছুদিন আগে তারাই জানিয়েছিল, আমেরিকায় মন্দার আশঙ্কা ৩৫ শতাংশ। কয়েকদিনে তা বেড়ে ৪৫ শতাংশ হলো। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এর আগে আমেরিকার মোট অভ্যন্তরীণ উৎপাদন (গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস বা জিডিপি) নিয়ে পূর্বাভাস দিয়েছিল গোল্ডম্যান স্যাকস। প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরের শেষ দিকে দেশটির জিডিপি সঙ্কুচিত হতে পারে। এবার আমেরিকায় মন্দার আশঙ্কা নিয়ে আপডেট জানাল প্রতিষ্ঠানটি। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বেশ কয়েকটি বিনিয়োগ ব্যাংক তাদের মন্দার পূর্বাভাস আপডেট করেছে। এখন আমেরিকা ও বিশ্বব্যাপী মন্দার ৬০ শতাংশ সম্ভাবনা দেখছে মার্কিন অর্থনৈতিক সংস্থা জেপি মরগান। 

জেপি মরগানের প্রধান অর্থনীতিবিদ মাইকেল ফেরোলি সম্প্রতি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণেই এই সমস্যার সম্মুখীন হতে চলেছে মার্কিন অর্থনীতি। যদি আমেরিকায় মন্দা হয়, সে ক্ষেত্রে তার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও। 

আমেরিকার সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ প্রসঙ্গে ফেরোলিকে উদ্ধৃত করেছে। তাঁর কথায়, ‘শুল্কের চাপে আমাদের জিডিপি সঙ্কুচিত হতে পারে বলে আশঙ্কা করছি। গত বছর আমাদের জিডিপি বৃদ্ধির হার ছিল ১.৩ শতাংশ। চলতি বছরে আমরা ০.৩ শতাংশের বেশি বৃদ্ধি আশা করছি না, যা আগের বছরের তুলনায় বেশ খানিকটা কম।’

মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল জানিয়েছে, আমেরিকায় বেকারত্ব বৃদ্ধির পূর্বাভাসও দিয়েছেন ফেরোলি। তিনি জানিয়েছেন, চলতি বছর আমেরিকার অর্থনীতি মন্দার মুখোমুখি হলে বেকারত্বের হার ৫.৩ শতাংশে পৌঁছে যেতে পারে।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর