বিশ্বনেতারা আমাকে এখন ‘স্যার’ ডাকছেন: ট্রাম্প 

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১১:৩৫ এএম

নতুন শুল্কনীতি পুনর্বিবেচনার জন্য বিভিন্ন দেশ মরিয়া হয়ে উঠেছে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বনেতারা চুক্তির জন্য এখন তাঁকে ‘স্যার’ ডাকছেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওয়াশিংটনে নিজ দল রিপাবলিকান পার্টির ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটির বার্ষিক তহবিল সংগ্রহের নৈশভোজে দাতাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে।

অবশ্য এর পরই আগামী ৯০ দিনের জন্য নতুন শুল্কনীতি স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট। চীন ছাড়া সকল দেশের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘আমি জানি আমি কী করছি।’ দম্ভ করে তিনি বলেন, আমি আপনাকে বলছি, এই দেশগুলো আমাদের ডাকছে, আমার পা চাটছে। তারা তা করছে। তারা একটি চুক্তি করার জন্য মরিয়া।’

বিশ্বনেতাদের আবেদনকে উপহাস করে ট্রাম্প বলেন, ‘তারা বলছেন– দয়া করে, দয়া করে, স্যার, একটি চুক্তি করুন। আমরা সবকিছু করব। সবকিছু করব, স্যার! ’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি জানি আমি কী করছি এবং আপনিও জানেন আমি কী করছি। এজন্যই আপনি আমাকে ভোট দেন।’

গত ২ এপ্রিল বিশ্বব্যাপী আমদানি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগে। বাংলাদেশ ওপরও আরোপ করা হয় ৩৭ শতাংশ বাড়তি শুল্ক।

সবশেষ ট্রাম্প ঘোষণা করেন, যে সমস্ত দেশ মার্কিন শুল্কের বিরুদ্ধে প্রতিশোধ নেয়নি তারা জুলাই পর্যন্ত একটি সুযোগ পাবে এবং কেবলমাত্র ১০ শতাংশ সম্পূর্ণ মার্কিন শুল্কের সম্মুখীন হবে।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর