পানি ব্যবহারের সীমারেখা তুলে দিয়ে ট্রাম্প বললেন, ‘আমি সুন্দরভাবে গোসল করতে চাই’

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০২:২৫ পিএম

গৃহস্থালির কাজে পানির অপচয় রোধে যুক্তরাষ্ট্রে যে সীমারেখা ছিল তা বাতিল করে নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত  বুধবার এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, নির্বাহী আদেশের মাধ্যমে গোসলের সময় পানির ব্যবহারের যে সীমা বেঁধে দেওয়া ছিল, তা প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্প।

নির্বাহী আদেশ জারির পর ট্রাম্প বলেন, ‘আমার ক্ষেত্রে আমি সুন্দরভাবে গোসল করতে চাই। আমার দারুণ চুলগুলোর যত্ন নিতে চাই। কিন্তু চুল ভেজার জন্য আমাকে পানির নিচে ১৫ মিনিট অপেক্ষা করতে হয়। পানি পড়ে ফোঁটায় ফোঁটায়। এটা হাস্যকর।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘হাত ধুতে স্বাভাবিক যে সময় লাগার কথা, তার চেয়ে যদি পাঁচগুণ বেশি সময় লাগে, তাহলে আপনি কীভাবে কী করবেন? পানি একই আছে এবং আমরা এটি জনগণের জন্য উন্মুক্ত করছি যেন তারা বাঁচতে পারে।’

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের আরও দারুণভাবে গোসলের সুযোগ তৈরি করে দিলেন ট্রাম্প। গৃহস্থালির একটি প্রয়োজনীয় অধিকারকে এতদিন আমলাতান্ত্রিক দুঃস্বপ্নে পরিণত করে রেখেছিলেন বারাক ওবামা ও জো বাইডেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গৃহস্থালি কাজে পানির অপচয় রোধে পানির সীমারেখা নির্ধারণ করে একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন। ওই আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাসাবাড়ির পাইপলাইনে পানির প্রবাহের গতিতে সীমারেখা টানা হয়েছিল।

২০১৭ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তাঁর পূর্বসূরী প্রেসিডেন্ট ওবামার পানি প্রবাহের গতিসীমা সংক্রান্ত আদেশ বাতিল করেন। কিন্তু পরে ২০২০ সালে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওবামার সেই আদেশ পুনর্বহাল করেন। এখন ট্রাম্প ক্ষমতায় এসে আবার সেই আদেশ বাতিল করলেন।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা অত্যন্ত খারাপ আচরণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোতে হামলা ইস্যুতে এ কথা বলেন তিনি । 
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর