ইউক্রেনকে চাপে রেখে পুতিনকে খুশি করছেন ট্রাম্প: বাইডেন

আপডেট : ০৭ মে ২০২৫, ০১:৫৭ পিএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনকে চাপে রেখে ভ্লাদিমির পুতিনকে খুশি করছেন ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার ডেলাওয়্যারে নিজ বাসভবনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। 

হোয়াইট হাউস ছাড়ার পর এই প্রথম সরাসরি কোনো সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন জো বাইডেন। সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘রাশিয়ার জন্য ভূখণ্ড ছেড়ে দিতে ইউক্রেনের ওপর যে চাপ প্রয়োগ করা হচ্ছে, তা হলো “আধুনিক যুগের তোষণনীতি”। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বাস করেন ইউক্রেন রাশিয়ার অংশ। আর কেউ যদি মনে করেন কিছু অঞ্চল ছেড়ে দিলে শান্তিচুক্তি সম্ভব, তাহলে তিনি বোকার স্বর্গে বাস করছেন।’ 

এই সপ্তাহে মিত্রশক্তিগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৮০ বছর পূর্তি উদযাপন করছে। আর এমন সময়ে বাইডেন বললেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ক ভেঙে পড়া নিয়ে আমি উদ্বিগ্ন, এটি বিশ্বের আধুনিক ইতিহাস বদলে দিতে পারে।’

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের মন্তব্যের বিষয়েও বাইডেনকে প্রশ্ন করা হয়। যেখানে বলা হয়েছে– ইউক্রেনকে শান্তি চুক্তি অর্জনের জন্য কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে, যার মাধ্যমে যুদ্ধের অবসান হবে। জবাবে ট্রাম্প প্রশাসনের এমন বক্তব্যকে ‘আধুনিক যুগের তোষণনীতি’ বলে আখ্যা দেন বাইডেন। এমনকি ট্রাম্পের নেতৃত্বের কারণে যুক্তরাষ্ট্রের নিরপেক্ষতা এবং নেতৃত্বের প্রতি ইউরোপ আস্থা হারাবে বলেও মন্তব্য করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

বিবিসির সাক্ষাৎকারে ইউক্রেন নিয়ে বাইডেনের নিজস্ব নীতির পাশাপাশি ২০২৪ সালের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়েও প্রশ্ন করা হয়। নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের চার মাসেরও কম সময় আগে বাইডেন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। তাঁর কি আরও আগেই সরে দাঁড়ানো উচিত ছিল– এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমি মনে করি না তাতে কোনো পার্থক্য হতো। আমি তখনই সরে দাঁড়িয়েছি, যখন দলের একজন ভালো প্রার্থী ছিল। ঘটনাগুলো এত দ্রুত ঘটছিল যে সরে আসা কঠিন হয়ে পড়েছিল। তবুও আমি মনে করি, সেটিই সঠিক সিদ্ধান্ত ছিল। যদিও সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল।’

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর