২০৪৫ সালের মধ্যে বন্ধ হবে গেটস ফাউন্ডেশন

আপডেট : ০৯ মে ২০২৫, ০১:৩১ পিএম

বিল গেটস জানিয়েছেন, ২০৪৫ সালের মধ্যে গেটস ফাউন্ডেশনের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে এবং এর আগেই নিজের মোট সম্পদের ৯৯ শতাংশ, অর্থাৎ প্রায় ২০০ বিলিয়ন ডলার দান করবেন তিনি।

ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলসে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপিক) দেওয়া এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার এ ঘোষণা দেন গেটস। তিনি জানান, দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে এই সম্পদ ব্যয়ই হবে তাঁর শেষ লক্ষ্য।

এদিকে নিজের ব্লগে বিল গেটস লিখেছেন, বিশ্বব্যাপী মানুষের জীবন বাঁচাতে ও তাদের জীবনমানের আরও উন্নতি করতে তাঁর প্রায় পুরো সম্পদই তিনি দান করে দেবেন। এরই মধ্যে প্রতিষ্ঠার পর থেকে এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় ১০০ বিলিয়ন ডলারের সম্পদ ব্যয় করেছেন বিল গেটস।

২০০০ সালে মেলিন্ডা গেটসের সঙ্গে প্রতিষ্ঠিত এই সংস্থা ইতোমধ্যেই ১০০ বিলিয়ন ডলার ব্যয় করেছে এবং ৮২ মিলিয়নের বেশি মানুষকে সেবা দিয়েছে। মা ও শিশু স্বাস্থ্য, টিকাদান, এবং প্রাণঘাতী রোগ প্রতিরোধে গেটস ফাউন্ডেশন বিশ্বজুড়ে কাজ করে যাচ্ছে।

স্বামী বিল গেটসের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার পর ২০২৪ সালের মে মাসে ফাউন্ডেশন থেকে সরে যান মেলিন্ডা। এর পর বিল গেটস এককভাবে চেয়ারম্যানের দায়িত্ব নেন। তিনি বলেন, মৃত্যুর পর তাঁকে যেন শুধু একজন ‘ধনী ব্যক্তি’ হিসেবে না দেখা হয়, সে চেষ্টাই করছেন তিনি।

যুক্তরাষ্ট্রে কোনো শিশুর জন্য পাসপোর্টের আবেদন করতে হলে মা ও বাবার নাগরিকত্বের প্রমাণ চাওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মসূত্রে...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ১ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ উত্তোলনে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান। খনির অবকাঠামোসহ অন্যান্য খাতে বৃহত্তর মার্কিন বিনিয়োগ ওয়াশিংটনের সঙ্গে...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
লোডিং...

এলাকার খবর