মাস্কের সঙ্গে ‘আড়ি’, ট্রাম্প বিক্রি করছেন টেসলার লাল গাড়ি!

আপডেট : ০৬ জুন ২০২৫, ১০:১৫ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রকাশ্য বিবাদের পর তাঁদের মধ্যে দ্বন্দ্ব নিরসনে হোয়াইট হাউজের সহযোগীরা শুক্রবার দুজনের ফোনালাপের ব্যবস্থা করেছেন। তবে হোয়াইট হাউজ পরে জানিয়েছে, ইলন মাস্কের সঙ্গে আজ (শুক্রবার) ফোনে কথা বলতে ইচ্ছুক নন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি মাস্কের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার প্রচারে সহায়তার জন্য ট্রাম্প এ বছরের শুরুর দিকে যে লাল টেসলা গাড়ি কিনেছিলেন, সেটিও তিনি এখন বিক্রি করে দেওয়ার চিন্তা-ভাবনা করছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ঊর্ধ্বতন হোয়াইট হাউজ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসির মার্কিন পার্টনার সিবিএস নিউজ বলছে, লাল এই টেসলা গাড়িটি হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে কয়েক সপ্তাহ ধরেই দাঁড় করিয়ে রাখা আছে। ট্রাম্প এখন এই গাড়ি থেকে মুক্তি পেতে চাইছেন। এটি তিনি বিক্রি কিংবা দান করে দিতে চান।

শুক্রবার ট্রাম্প যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি মাস্কের সঙ্গে সম্প্রীতি ফেরাতে কোনও ধরনের ফোনালাপের আশা গুঁড়িয়ে দেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ধনকুবের ইলন মাস্কের সম্পর্ক এখন চরম তিক্ত। যে মাস্ককে এই কিছু দিন আগে জড়িয়ে ধরেছিলেন ট্রাম্প, যাঁর জন্য হোয়াইট হাউসে গড়ে দিয়েছিলেন আলাদা দপ্তর, সেই তিনিই হয়ে উঠেছেন তাঁর সরকারের পথের ‘কাঁটা’! মাস্কের সংস্থাগুলোর ভর্তুকি বাতিল থেকে শুরু করে সরকারি চুক্তি বাতিল—একের পর এক কড়া হুঁশিয়ারি দিয়ে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু মাস্কও থামছেন না। পাল্টা আক্রমণ করেই যাচ্ছেন, যে আক্রমণ হচ্ছে ব্যক্তিগত জীবন নিয়েও। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ট্রাম্পের হুঁশিয়ারির ফলে এক ধাক্কায় মাস্কের সংস্থার শেয়ার পড়ে গেছে। মানুষজন টেসলার শেয়ার বিক্রি করে দিতে দু’বার ভাবছে না। কিন্তু সেই আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়েও নিজের অবস্থানে অনড় স্পেসএক্সের মালিক। তিনি বলছেন, ‘আমি সাহায্য না করলে ট্রাম্প আমেরিকার মসনদেই বসতে পারতেন না।’

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা অত্যন্ত খারাপ আচরণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোতে হামলা ইস্যুতে এ কথা বলেন তিনি । 
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর