বৈঠককে দশে দশ দিলেন ট্রাম্প, খুব ইতিবাচক বলল ক্রেমলিন

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৯:২২ এএম

আমেরিকায় আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির সঙ্গে হওয়া তিন ঘণ্টা ধরে চলা বৈঠককে খুব ফলপ্রসূ হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকান সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি জানিয়েছেন, এই বৈঠককে তিনি দশে দশ দিতে চান।

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরের এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে বৈঠকে বসেন ট্রাম্প-পুতিন। এ বৈঠকে ইউক্রেন ইস্যুতে কোনো চুক্তি হয়নি। বৈঠকে শেষে যৌথ সংবাদ সম্মেলনের পর ফক্স নিউজকে সাক্ষাৎকারে দেন ট্রাম্প।  

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এখন রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির পুরো বিষয়টি নির্ভর করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তাঁর ইউরোপীয় মিত্রদের ওপর।’

ট্রাম্প জানান, পরবর্তী বৈঠক রাশিয়া ও ইউক্রেন আয়োজন করবে। সেখানে পুতিন ও জেলেনস্কি থাকবেন।   

এদিকে রাশিয়ার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ ট্রাম্প ও পুতিনের বৈঠককে খুবই ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেছেন।  রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তি এ তথ্য জানিয়েছে। 

কেন দুই নেতা বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্ন নেননি তা ব্যাখ্যা করতে গিয়ে পেসকভ বলেন, ‘উভয়েই সম্পূর্ণ বক্তব্য দিয়েছেন, তাই এর প্রয়োজন ছিল না।’  

পেসকভ আরও বলেন, ‘দুই নেতার এই আলোচনা তাদেরকে শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজে বের করার ক্ষেত্রে আত্মবিশ্বাসের সাথে একসঙ্গে এগিয়ে যেতে সহায়তা করবে।’

আফ্রিকা মহাদেশের আয়তন বাড়িয়ে এবং উত্তর আমেরিকা ও ইউরোপকে ছোট করে দেখিয়ে বিশ্বের নতুন মানচিত্র গ্রহণের পক্ষে প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। তবে সংস্থাটির এই পদক্ষেপে মোটেও খুশি নয়...
ছয় সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান। এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিউনিসিয়ায় দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত জোয়ে হুড। 
দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যস্ত হয়েছে দুই দেশের অর্থনীতিই। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও পড়েছে এর বিরুপ প্রভাব। এবারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তির...
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
প্রয়াত ক্রীড়া ভাষ্যকারদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তাদের শিল্পকর্মকে বাঁচিয়ে রাখার প্রত্যয়ে স্মরণসভা এবং দোয়া মাহফিল করেছে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস...
নেপালে বন্যা-ভূমিধসের ১০ম দিনে এক নারী ও এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধারের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর মহাখালি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঢাকা-জামালপুর...
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে আরিফুল ইসলামও।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর