হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরিতে ফের অগ্নুৎপাত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম

আমেরিকার হাওয়াই অঙ্গরাজ্যের কিলাউয়া আগ্নেয়গিরিতে ফের অগ্নুৎপাত শুরু হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকাল থেকে লাভা উদগীরণ হতে দেখা যায়। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এপি।  

আগ্নেয়গিরি থেকে উৎপন্ন লাভা ৩৩০ ফুট (১০০ মিটার) পর্যন্ত ওপরে উঠতে দেখা গেছে। দীর্ঘদিন পর ২০২১ সালে প্রথম অগ্ন্যুৎপাত শুরু হয় কিলাউয়াতে। এরপর থেকে এ নিয়ে ৩২তম বারের মতো লাভা উদগীরণ হতে দেখা গেল আগ্নেয়গিরিটি থেকে।

মঙ্গলবার সকাল থেকে লাভা উদগীরণ হতে দেখা যায়। ছবি: এক্স থেকে নেওয়া মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, হালেমা’উমা’উ নামের গর্তের উত্তর দিকের ভেন্ট থেকে মধ্যরাতের পর লাভা বের হতে শুরু করে। সকাল ৬টা ৩৫ মিনিটে লাভার ফোয়ারা বের হয়। আগ্নেয়গিরির একাধিক স্থান থেকে লাভা বের হতে থাকে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কিলাউয়া বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। এটি হাওয়াই দ্বীপে অবস্থিত। হাওয়াইয়ের রাজধানী হনুলুলু থেকে প্রায় ২০০ মাইল (৩২০ কিলোমিটার) দূরে এর অবস্থান। 

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর