ক্যানসারে আক্রান্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ পিএম

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর শরীরে ক্যানসার শনাক্ত হয়েছে। বমি ও নিম্ন রক্তচাপের সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ত্বকের ক্যানসার ধরা পড়ে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

অসুস্থতাজনিত কারণে গত মঙ্গলবার বলসোনারোকে রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাঁর ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারো লেখেন, ‘বাবার বমি ও রক্তচাপের সমস্যা দেখা দিয়েছে।’

গতকাল বুধবার চিকিৎসক জানান, চলতি সপ্তাহে বলসোনারোর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করে ক্যানসারের কোষ পাওয়া গেছে। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অবস্থা পর্যবেক্ষণ করা হবে।

অনকোলজিস্ট ক্লাউদিও বিয়ারোলিনি জানান, সাবেক প্রেসিডেন্টের শরীরের ত্বক পরীক্ষা করে ‘স্কোয়ামাস সেল কার্সিনোমা’ ধরা পড়েছে। এটি ত্বকের মাঝারি ধরনের ক্যানসার, যেটি সবচেয়ে হালকা ও সবচেয়ে আক্রমণাত্মক ধাপের মাঝামাঝি পর্যায়ে পড়ে। অস্ত্রোপচারই এ রোগের চিকিৎসা হিসেবে যথেষ্ট হবে।

সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো গত আগস্ট মাস থেকে গৃহবন্দী আছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে তিনি আদালতের ওপর চাপ তৈরির চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

বিচারপতির নির্দেশ অনুযায়ী, গৃহবন্দী থাকলেও চিকিৎসা জরুরি হলে তিনি বাসার বাইরে যেতে পারেন। তবে প্রতিবারই তাঁর আইনজীবীদের আদালতে চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হয়।

সম্প্রতি বলসোনারোকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট। ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর সশস্ত্র বিপ্লবের পরিকল্পনার অভিযোগে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়।

 

যুক্তরাষ্ট্রে কোনো শিশুর জন্য পাসপোর্টের আবেদন করতে হলে মা ও বাবার নাগরিকত্বের প্রমাণ চাওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মসূত্রে...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ১ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ উত্তোলনে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান। খনির অবকাঠামোসহ অন্যান্য খাতে বৃহত্তর মার্কিন বিনিয়োগ ওয়াশিংটনের সঙ্গে...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর