মাদুরোর দিন ‘শেষ’ হয়ে আসছে: ট্রাম্প

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর ‘দিন শেষ হয়ে আসছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার পর এ মন্তব্য নতুন উত্তেজনা তৈরি করেছে। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, মাদুরো সরকারের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিতে পারে ওয়াশিংটন।

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০১:৫০ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর ‘দিন শেষ হয়ে আসছে’। গতকাল রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে প্রচারিত সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ট্রাম্পের সাক্ষাৎকারটি এমন এক সময়ে প্রচারিত হলো, যখন ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মাদক পাচারের অভিযোগ তুলে ওই অঞ্চলে বিভিন্ন নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় এ পর্যন্ত ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোর সরকারকে উৎখাতে দেশটিতে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। যদিও মার্কিন প্রেসিডেন্ট লাতিন আমেরিকার দেশটির বিরুদ্ধে নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। 

এর মধ্যে গতকাল প্রচারিত সাক্ষাৎকারে ট্রাম্প ভিন্ন ইঙ্গিত দিলেন। সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে যাচ্ছে? জবাবে তিনি বলেন, ‘আমার তা মনে হয় না।’ তবে যখন ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, প্রেসিডেন্ট হিসেবে মাদুরোর সময় কি শেষ হয়ে আসছে? ট্রাম্প জবাব দেন, ‘হ্যাঁ, হতে পারে। আমার তাই মনে হয়।’

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অনেক দিন ধরেই মাদক পাচারের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে মাদুরোর অভিযোগ, মাদকবিরোধী লড়াইকে অজুহাত বানিয়ে ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে ওয়াশিংটন। দেশটির তেলসম্পদ দখল করাই এর উদ্দেশ্য।

গত দুই মাসে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় অন্তত ১৫টি নৌযানে হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। ১৪টি নৌযান ও ১টি সেমি–সাবমেরিন ধ্বংস করা হয়েছে। 

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর