ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ৩১ বন্দীর মৃত্যু

ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ৩১ বন্দী নিহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ধারাবাহিক কারা সহিংসতায় শত শত বন্দীর মৃত্যু হয়েছে।

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০১:০২ পিএম

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের একটি কারাগারে দাঙ্গায় অন্তত ৩১ বন্দী নিহত হয়েছেন। গতকাল রোববার সারা দিন ধরে চলা দাঙ্গায় এই প্রাণহানির ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

দেশটির কারা সংস্থা এসএনএআই সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ইকুয়েডরের বৃহত্তম শহর গুয়াকিলের দক্ষিণে বন্দর শহর মাচালার কারাগারে ২৭ জন বন্দীর ‘শ্বাসরুদ্ধ হয়ে এবং ফাঁসিতে ঝুলে’ মৃত্যু হয়েছে। একই কারাগারে পৃথক ঘটনায় আরও চারজন বন্দীর মৃত্যু হয়েছে

দাঙ্গা পুলিশ কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছে এসএনএআই। নতুন করে তৈরি করা সর্বোচ্চ নিরাপত্তার একটি স্থাপনায় বন্দীদের পুনর্বিন্যাস করতে গেলে দাঙ্গা শুরু হয়। তবে ঠিক কীভাবে দাঙ্গা ছড়ায় সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি।

কয়েক বছর ধরে ইকুয়েডরের কারাগারগুলোতে একের পর এক দাঙ্গার ঘটনা ঘটছে আর তাতে কয়েক শ বন্দীর মৃত্যু হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে একটি কারাগারে দাঙ্গায় অন্তত ১৪ জন নিহত হন। এর কয়েকদিন পর আরেকটি কারাগারে অন্তত ১৭ জন বন্দী নিহত হন।

প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার প্রশাসন এসব সহিংসতার জন্য প্রতিদ্বন্দ্বী অপরাধী চক্রগুলোকে দায়ী করেছে, যারা আঞ্চলিক নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের জন্য লড়াইরত। প্রশাসন অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

 

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
সুদানের সীমান্তবর্তী রিভান নাইল রাজ্যে বিমান হামলায় ৭২ জন নিহত হয়েছে। আহত ৫০ জন। রোববার মিশর সীমান্তের কাছে একটি সোনার খনিতে এই হামলা চালানো হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর