ট্রাম্প জানালেন, আমেরিকায় বাংলাদেশের অর্ধেকের বেশি পরিবার সরকারি সহায়তা নেয়

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম

১২০টি দেশের তালিকা আজ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোন কোন দেশের অভিবাসীদের পরিবারগুলোর মধ্যে কত শতাংশ আমেরিকার সরকারের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা নেয়, সেটি জানাচ্ছে এই তালিকা। ২৫ শতাংশের নিচে সহায়তা নেওয়া কোনো দেশের উল্লেখ নেই দেখে ধরে নেওয়া যাচ্ছে, শুধু ২৫ শতাংশ বা তার বেশি সহায়তা নেওয়া পরিবারগুলোর জাতীয়তা ধরেই তালিকা প্রকাশ করা হয়েছে।

সেই তালিকায় ১৯তম অবস্থানে বাংলাদেশের নাম। ট্রাম্পের প্রকাশ করা তালিকা জানাচ্ছে, বাংলাদেশের অভিবাসীদের মধ্যে অর্ধেকেরও বেশি – ৫৪.৮ শতাংশ পরিবার আমেরিকার সরকারের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা নেয়।

সব সময় অভিবাসন-বিরোধী মানসিকতার প্রচার করা ট্রাম্প এমন সময়ে এই তালিকা প্রকাশ করেছেন, যখন মার্কিন অর্থনীতিতে এসব খাতে অনুদান কমানোসহ অভিবাসীদের জন্য আমেরিকায় থাকা কঠিন করে দেওয়ার মতো বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন।

এই তালিকায় বাংলাদেশ, পাকিস্তান, চীন, মায়ানমার, ভুটানের নাম থাকলেও ভারতের নাম নেই। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, এর কারণ, ভারতীয়রা সরকারি সহায়তা খুব বেশি নেয় না। এমনকি ভারতীয়-আমেরিকান পরিবারগুলোর বার্ষিক আয় যুক্তরাষ্ট্রে মাঝামাঝি আয়ের সীমার ওপরের দিকেই থাকে। যে কারণে এই পরিবারগুলোর চিকিৎসা বা খাদ্যসহায়তার মতো সরকারি সহায়তা নেওয়ার দরকার পড়ে না বলে জানাচ্ছে টাইমস অব ইন্ডিয়া।

১২০ দেশের তালিকায় সবার ওপরের নামটি অবশ্য এশিয়ান দেশের – ভুটান। এই দেশটি থেকে আমেরিকায় অভিবাসী হয়ে যাওয়া পরিবারগুলোর ৮১.৪ শতাংশই আমেরিকান সরকারের সাহায্য-সহায়তা নেয় বলে দেখানো হচ্ছে ট্রাম্পের প্রচারিত তালিকায়। এরপর ইয়েমেন (৭৫.২%) ও সোমালিয়া (৭১.৯%)।  

এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তান আছে তালিকার ছয় নম্বরে (৬৮.১%), ইরাক আছে ১১তম অবস্থানে (৬০.৭%), মিয়ানমারের (৫৯.২%) অবস্থান ১৩তম, এরপরই বাংলাদেশ।

পাকিস্তানিদের ক্ষেত্রে এই হার ৪০.২ শতাংশ, চীন ৩২.৯ শতাংশ।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর