এপস্টেইন নথিতে উঠে এল কাদের নাম?

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম

যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন-সংক্রান্ত নতুন নথিতে বিশ্বের প্রভাবশালী আরও বেশ কয়েকজন বিভিন্ন ব্যক্তির নাম উঠে এসেছে। সেখানে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিল ও হিলারি ক্লিনটন, ইলন মাস্ক ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসসহ বিখ্যাত অনেকের নাম। 

উল্লেখ্য, সম্প্রতি উন্মুক্ত হওয়া এপস্টেইন-সম্পর্কিত নথিতে উল্লেখ ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও। 

শুক্রবার এপস্টেইন-সংক্রান্ত নতুন নথি প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ। ৩০ লাখেরও বেশি পৃষ্ঠার এই নথিতে আছে ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও। নতুন নথিতে উঠে এসেছে রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সেলেব্রিটিসহ প্রভাবশালী ব্যক্তিদের নাম। তাঁদের অনেকের নামই এর আগে প্রকাশিত নথিতেও উল্লেখ ছিল। 

নথিপত্রে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মেয়ে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগের তথ্য রয়েছে। তদন্তকারীরা কিছু অভিযোগ নিয়ে অনুসন্ধানও করেছেন। যদিও কিছু অভিযোগ তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। তবে এসব অপরাধের অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন ট্রাম্প।

নথিতে উঠে এসেছে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার তথ্য। রুশ মেয়ে ও বিবাহিত নারীদের সঙ্গে অবৈধ সম্পর্কের জন্য বিল গেটসকে সুযোগ তৈরি করে দিতে কাজ করেছেন এপস্টেইন, এমন তথ্য প্রকাশিত হয়েছে। 

এছাড়া প্রকাশিত নথিতে জেফরি এপস্টেইন ও ইলন মাস্কের মধ্যে অনেকবার ইমেইল আদান-প্রদানের তথ্য রয়েছে। ২০১২ সালে মাস্ককে পাঠানো এপস্টেইনের এক মেইলে কোনো একটি দ্বীপে যাওয়া ও পার্টি করা নিয়ে আলোচনা হয়।

এপস্টেইন-সংক্রান্ত নতুন নথিতে বিল ক্লিনটনের নামও রয়েছে। তাতে বলা হয়েছে, সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট এপস্টেইনের ব্যক্তিগত উড়োজাহাজে চড়েছিলেন এবং তাঁর সঙ্গে হোয়াইট হাউসে দেখা করেছিলেন। তবে এপস্টেইনের সঙ্গে যুক্ত হয়ে অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন ক্লিনটন। এছাড়া ক্লিনটন ও তার স্ত্রী হিলারি, এপস্টেইনের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন।

এদিকে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের নামও এসেছে নতুন নথিতে।

মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের লিটল সেন্ট জেমস দ্বীপে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন জেফরি এপস্টেইন, যেখানে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে গিয়ে নানা যৌন নির্যাতন করা হতো।

তথ্যসূত্র: রয়টার্স

যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
যুক্তরাষ্ট্রে কোনো শিশুর জন্য পাসপোর্টের আবেদন করতে হলে মা ও বাবার নাগরিকত্বের প্রমাণ চাওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মসূত্রে...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
লোডিং...

এলাকার খবর