২০২৫ সালে বিশ্বে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি ছিল যে দেশে

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১০:০৪ পিএম

গত বছর সারা বিশ্বে মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি ছিল লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। এক পর্যায়ে দেশটিতে মুদ্রাস্ফীতি পৌঁছায় ৪৭৫ শতাংশে। 

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ ও তাঁকে ক্ষমতাচ্যুত করার আগে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা আরোপের কারণে এমন অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হয় দেশটিতে।

শুক্রবার প্রকাশিত ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটির মুদ্রস্ফীতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। আইএমএর-এর পূর্বাভাস ছিল, দেশটিতে ২০২৫ সালে মুদ্রাস্ফীতি হতে পারে ২৬৯ দশমিক ৯ শতাংশ। 

এদিকে, চলতি বছরের প্রথম ২ মাসেই ভেনেজুয়েলায় মোট মুদ্রাস্ফীতি প্রায় ৫২ শতাংশে দাড়িয়েছে। তবে বছরের বাকি সময়ের পূর্বাভাস এখনও পাওয়া যায়নি। 

অর্থনীতিবিদদের মতে, ভেনেজুয়ালায় গড় মাসিক আয় ১০০ থেকে ৩০০ ডলারের মধ্যে, যা মৌলিক খাবারের চাহিদার তুলনায় কম। এছাড়াও দেশটির কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, গত বছর খাবার ও পানীয়ের দাম ৫৩২ শতাংশ, ভাড়া ৩৪০ শতংশ এবং স্বাস্থ্যসেবার খরচ ৪৪৫ শতাংশ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ইরাক, সিরিয়া ও জর্ডানসহ মধ্যপ্রাচ্যের ১২ দেশে অবস্থিত মার্কিন দূতাবাস। ইরান বা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে এই...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর