৫৬ বছরের রেকর্ড ভাঙল, পৃথিবী থেকে সবচেয়ে দূরে গেল মানুষ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০০ পিএম

চাঁদের কাছাকাছি ঐতিহাসিক উড্ডয়ন শেষে পৃথিবীর পথে আর্টেমিস টু মিশনের ৪ নভোচারী। দীর্ঘ ৫৬ বছরের রেকর্ড ভেঙে পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ড গড়েছেন তাঁরা। নভোচারীরা ইতিহাস সৃষ্টি করেছেন এবং গোটা যুক্তরাষ্ট্রকে গর্বিত করেছেন উল্লেখ করে তাঁদেরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, উড্ডয়নপর্ব সফলভাবে শেষ হওয়ার পর, ওরিয়ন মহাকাশযান এখন পৃথিবীর পথে রয়েছে। এই মিশনে অংশ নিয়েছেন রিড উইসম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কক। তাঁদের সঙ্গে ছিলেন কানাডার মহাকাশ সংস্থার নভোচারী জেরেমি হ্যানসেন।

দীর্ঘ ৫৬ বছরের রেকর্ড ভেঙে পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ডটা নভোচারীরা গড়েছেন গতকাল সোমবার। ১৯৭০ সালের এপ্রিলে ৪ লাখ ১৭১ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল অ্যাপোলো ১৩ মিশন। সোমবার গ্রিনিচ মান সময় বেলা ৩টা ৫৮ মিনিটে এই দূরত্ব অতিক্রম করেন আর্টেমিস টু মিশনের নভোচারীরা। তবে এখনো আরও দূর যাওয়ার কথা আছে নভোযানটির।

চাঁদের উল্টো পিঠ দিয়ে প্রদক্ষিণরত এই মিশনটি মঙ্গলবার গ্রিনিচ মান সময় ২৩টা ০৭ মিনিটে পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। তখন পৃথিবী থেকে এর দূরত্ব হবে প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার।

অভিযানে চাঁদের পেছন দিক অতিক্রমের সময় ৪০ মিনিট পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল আকাশযানটির। সেই সময়ই নভোচারীরা আর্থরাইজ বা চাঁদের দিগন্তে পৃথিবীর উদয়ের দৃশ্য প্রত্যক্ষ করেন। পাশাপাশি চাঁদের যে অংশ পৃথিবী থেকে কখনো দেখা যায় না, সেই দূরবর্তী পৃষ্ঠের বেশ কিছু ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করেন।

মিশনের আরেকটি উল্লেখযোগ্য মুহূর্ত ছিল পূর্ণ সূর্যগ্রহণ দেখা। ওরিয়ন মহাকাশযানের অবস্থান থেকে সূর্য, চাঁদ ও পৃথিবী এক সরলরেখায় অবস্থানের বিরল দৃশ্য উপভোগ করেন নভোচারীরা। মহাকাশ গবেষকদের মতে, এ ধরনের অবস্থান ভবিষ্যৎ গভীর মহাকাশ অভিযানের জন্য মূল্যবান পর্যবেক্ষণের তথ্য দেবে।

চাঁদ প্রদক্ষিণ শেষ হওয়ার পর, নভোচারীদের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নভোচারীরা ইতিহাস সৃষ্টি করে আমেরিকানদের গর্বিত করেছেন বলে উল্লেখ করে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের অদূরে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে মহাকাশচারীরা।

আর্টেমিস-২ হলো চাঁদমুখী মানব অভিযানের নতুন অধ্যায়। এটি ভবিষ্যতে চাঁদের কক্ষপথে দীর্ঘমেয়াদি অবস্থান ও অবতরণ মিশনের প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
ওমান বন্দরের কাছাকাছি অবস্থানকারী তেলবাহী জাহাজ এমটি ফেলিতে মার্কিন যুদ্ধ জাহাজ থেকে হামলা হয়েছে। তবে নিরাপদে আছেন সাত বাংলাদেশিসহ মোট ২৬ নাবিক। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে...
মাইক্রোসফট এবং আরও কয়েকটি প্রযুক্তি কোম্পানিকে একটি বহুল ব্যবহৃত ভিসা কর্মসূচির মাধ্যমে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া থেকে বিরত করেছে হোয়াইট হাউস।
নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরানের সঙ্গে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর