মরক্কোয় দুই মার্কিন সেনা নিখোঁজ

আপডেট : ০৩ মে ২০২৬, ১১:১০ পিএম

মরক্কোয় চলমান একটি আন্তর্জাতিক সামরিক মহড়ায় অংশ নিতে গিয়ে দুই মার্কিন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মার্কিন আফ্রিকান কমান্ড (আফ্রিকম) জানিয়েছে, ওই দুই সেনাকে খুঁজে পেতে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

শনিবার মরক্কোর তান তান শহরের কাছে ক্যাপ দ্রা প্রশিক্ষণ এলাকায় এই দুই সেনা নিখোঁজ হন। তাঁরা ‘আফ্রিকান লায়ন ২০২৬’ নামের বার্ষিক যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছিলেন।

রোববার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র আফ্রিকা কমান্ড জানায়, নিখোঁজ সেনাদের উদ্ধারে স্থল, আকাশ ও সমুদ্রপথে সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে যুক্তরাষ্ট্র, মরক্কোসহ একাধিক দেশের বাহিনী অংশ নিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটি এখনো তদন্তাধীন এবং অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট সেনা সদস্য ও তাঁদের পরিবারের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি দুর্ঘটনা। এ ঘটনায় সন্ত্রাসী হামলা বা অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

‘আফ্রিকান লায়ন’ আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় বার্ষিক সামরিক মহড়া হিসেবে পরিচিত। মরক্কো, ঘানা, সেনেগাল ও তিউনিসিয়ায় এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে বহু দেশের সেনাবাহিনী অংশ নেয় এবং যৌথ অভিযান, সংকট মোকাবিলা ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

চলতি বছরের মহড়ায় ৪০টির বেশি দেশের প্রায় পাঁচ হাজার সেনা সদস্য এবং ৩০টির বেশি মার্কিন অংশীদার প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। গত ২৭ এপ্রিল শুরু হওয়া এই মহড়া আগামী ৮ মে পর্যন্ত চলবে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
ওমান বন্দরের কাছাকাছি অবস্থানকারী তেলবাহী জাহাজ এমটি ফেলিতে মার্কিন যুদ্ধ জাহাজ থেকে হামলা হয়েছে। তবে নিরাপদে আছেন সাত বাংলাদেশিসহ মোট ২৬ নাবিক। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে...
মাইক্রোসফট এবং আরও কয়েকটি প্রযুক্তি কোম্পানিকে একটি বহুল ব্যবহৃত ভিসা কর্মসূচির মাধ্যমে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া থেকে বিরত করেছে হোয়াইট হাউস।
নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরানের সঙ্গে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর