মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে মামলা আমেরিকারই সাবেক প্রেসিডেন্টের

আপডেট : ২৭ মে ২০২৬, ০৪:৪৬ পিএম

ব্যক্তিগত সাক্ষাৎকার ফাঁসের পদক্ষেপ নেওয়ায় বিচার বিভাগের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রয়টার্স জানায়, বাইডেনের স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘প্রমিজ মি, ড্যাড - আ ইয়ার অব হোপ, হার্ডশিপ, অ্যান্ড পারপাস’ বইয়ের অংশ হিসেবে এ সাক্ষাৎকারের অডিও রেকর্ড করা হয়।

ব্রেন ক্যান্সারে আক্রান্ত বড় ছেলে জোসেফ বো বাইডেন মৃত্যুশয্যায় থাকাকালীন বাইডেন কীভাবে তার নির্বাচনী লড়াই চালিয়ে যান - সেই হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে এই জীবনী লেখা হয়।

১৫ জুন কংগ্রেসের জুডিশিয়ারি কমিটি এ সংক্রান্ত নথি প্রকাশের পরিকল্পনা করছে। তবে একে বাইডেনের ব্যক্তিগত জীবনে অযাচিত হস্তক্ষেপ হিসেবে দেখছেন তার আইনজীবীরা।

বিচার বিভাগের দাবি, পাবলিক রেকর্ড আইন অনুযায়ী এসব তথ্য প্রকাশের এখতিয়ার রয়েছে তাদের। তবে বাইডেনের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আগের আইন পরিবর্তন করে এ পদক্ষেপ নিয়েছে বিচার বিভাগ।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
ওমান বন্দরের কাছাকাছি অবস্থানকারী তেলবাহী জাহাজ এমটি ফেলিতে মার্কিন যুদ্ধ জাহাজ থেকে হামলা হয়েছে। তবে নিরাপদে আছেন সাত বাংলাদেশিসহ মোট ২৬ নাবিক। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে...
মাইক্রোসফট এবং আরও কয়েকটি প্রযুক্তি কোম্পানিকে একটি বহুল ব্যবহৃত ভিসা কর্মসূচির মাধ্যমে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া থেকে বিরত করেছে হোয়াইট হাউস।
নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরানের সঙ্গে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর