মার্কিন ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার স্থগিত

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৫:১৮ পিএম

বিশ্বজুড়ে মার্কিন অভিবাসী ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার স্থগিত ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আমেরিকায় চলমান অভিবাসনবিরোধী অভিযানের মধ্যেই এই পদক্ষেপের খবর এল।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মঙ্গলবার জানান, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি প্রশিক্ষণ কর্মসূচি চালু হয়েছে। এই প্রশিক্ষণের সঙ্গে সামঞ্জস্য রাখতে ভিসা সেবার সাক্ষাৎকারের সময়সূচি সমন্বয় করা হবে।

অবশ্য, এই প্রশিক্ষণ কর্মসূচির সময়সীমা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরই অভিবাসন নিয়ে কঠোর নীতি অনুসরণ করছেন। তাঁর দাবি, এই নীতি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের জন্যই নেওয়া হয়েছে।

তবে ট্রাম্পের এই উদ্যোগ আইনি বাধার মুখেও পড়েছে। গত শুক্রবার একজন মার্কিন বিচারক বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করার ট্রাম্প প্রশাসনের একটি নীতি বাতিল করে দেন। সেই বিচারকের মতে, এই নীতি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত কর্তৃত্বের সীমা অতিক্রম করেছে।

গত জানুয়ারিতে কার্যকর হওয়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ, পাকিস্তান, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, বসনিয়া, আলবেনিয়াসহ আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বহু দেশের ভিসা আবেদনকারীরা ক্ষতির মুখে পড়েন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, এই প্রশিক্ষণের লক্ষ্য হলো এমন আবেদনকারীদের শনাক্ত করতে কনস্যুলার কর্মকর্তাদের সহায়তা করা, যাঁদের যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং ভিসা আবেদনকারীদের সামগ্রিক ও সঙ্গতিপূর্ণভাবে মূল্যায়ন নিশ্চিত করা।

ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে সাক্ষাৎকার নির্ধারিত থাকা অভিবাসী ভিসা আবেদনকারীরা ই-মেইল পেয়েছেন, যেখানে জানানো হয়েছে যে তাঁদের সাক্ষাৎকার পুনর্নির্ধারণ করা হচ্ছে এবং নতুন তারিখ পরে জানানো হবে।

বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বার্থ ট্যুরিজম বা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণের সঙ্গে যুক্ত বা এতে...
তিন প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে নিজ প্রশাসন সম্পর্কে বৈরী ও ভুয়া খবর পরিবেশনের অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংবাদমাধ্যমগুলো হলো–সিএনএন, এমএসনাউ এবং...
বিদেশি শিক্ষার্থীদের ভিসার নিয়মে আরও কড়াকড়ির ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, এখন থেকে বিদেশি শিক্ষার্থীরা আর তাঁদের সঙ্গে পরিবারকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর