মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে আমেরিকা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম

মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার প্রকাশ্যে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমানবাহিনীর সেক্রেটারি ট্রয় মেইঙ্ক সোমবার এয়ার, স্পেস অ্যান্ড সাইবার কনফারেন্সে জানান, যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর সুরক্ষায় কক্ষপথে বেশ কিছু স্পেস কন্ট্রোল ওয়েপন মোতায়েন করা হয়েছে।

তবে কী ধরনের অস্ত্র মহাকাশে মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ট্রয় মেইঙ্ক আরও বলেছেন, বিভিন্ন স্থানে পরিবর্তিত হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে। একই সঙ্গে চীন-রাশিয়াকে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে বলেও ইঙ্গিত দেন তিনি।

পরে মার্কিন স্পেস ফোর্সের এক মুখপাত্র জানিয়েছেন, মহাকাশে থাকা এই স্পেস কন্ট্রোল ওয়েপন কাইনেটিক ও নন-কাইনেটিক—উভয়ভাবেই ব্যবহার করা যায়। অর্থাৎ, শত্রুপক্ষের বিরুদ্ধে আক্রমণ চালানোর পাশাপাশি আত্মরক্ষার কাজেও তা ব্যবহার করা হবে।

তাঁর দাবি, চীন ও রাশিয়াও সেনায় আধুনিকীকরণের পাশাপাশি কাউন্টার স্পেস প্রযুক্তি তৈরি করেছে।

হরমুজ প্রণালিতে নতুন পথ খোলা নিয়ে ওমানে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আজকের বৈঠক স্থগিত করা হয়েছে। সর্বসম্মত ঐকমত্যের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওমান। রয়টার্স জানিয়েছে এ...
বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেওয়া নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংস এবং ভার্জিনিয়ায় পেন্টাগন কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। মারা যান...
জর্ডানে একটি মার্কিনঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
আগামী নভেম্বরে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে পাঁচ হাজার ডলার করে দেওয়ার প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট...
ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশে ফেরার পর আজ...
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি...
বর্তমানে পুলিশ বাদী হয়ে কোনো ধরনের রাজনৈতিক মামলা করছে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও...
বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে গুরুত্বপূর্ণ 'ইগনিশন মিটিগেশন মিনস' (আইএমএম) মডিফিকেশন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর