গরমে পুড়ছে ভারত-পাকিস্তান, সিন্ধুতে তাপমাত্রা ছাড়াল ৫০ ডিগ্রি

আপডেট : ২৫ মে ২০২৪, ০৩:২৭ পিএম

তীব্র গরমে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দুই দেশ ভারত ও পাকিস্তান। অত্যধিক গরমের কারণে ভারতের রাজস্থান ও গুজরাটে প্রাণ গেছে ১১ জনের। আরও ৫ দিন তীব্র তাপপ্রবাহ থাকবে বলে সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। 

এদিকে, তীব্র গরমে পুড়ছে পাকিস্তানের ২৬ রাজ্য। গতকাল শুক্রবার সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে দেশটির সিন্ধু প্রদেশে। 

বছরের এপ্রিল ও মে মাস দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য উষ্ণতম সময়। তবে, বিশেষজ্ঞরা বলছেন, এল নিনোর প্রভাবে চলতি বছর তাপমাত্রা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। উত্তপ্ত তাপমাত্রার মুখোমুখি হচ্ছে এই অঞ্চলের লাখ লাখ মানুষ। 

তাপপ্রবাহে পুড়ছে ভারত। শুক্রবার ভারতের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় রাজস্থানে। সেখানে তাপমাত্রা পৌঁছে যায় ৪৯ ডিগ্রি সেলসিয়াসে। 

কেবল রাজস্থান নয়, তাপপ্রবাহে পুড়ছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ থেকে শুরু করে গুজরাট, মধ্যপ্রদেশসহ একাধিক রাজ্য। গুজরাটেও হিট স্ট্রোকে মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এসব জায়গার তাপমাত্রা পার করেছে ৪৫ ডিগ্রির পারদ।  

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান। বাড়তি ভোগান্তি যোগ করেছে লোডশেডিং। ৩০ মে পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। বন্ধ রয়েছে দেশের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান। জুনের শুরু ও শেষভাগে আরও দুই দফা তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। 
 
বিশ্ব আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, ২০২৩ সালে সবচেয়ে দুর্যোগ কবলিত অঞ্চল ছিল এশিয়া। চলতি বছরও উষ্ণ তাপমাত্রার রেকর্ড গড়ার পূর্বাভাস রয়েছে। চরম আবহাওয়ার জন্য মানবসৃষ্ট জলবায়ু বিপর্যয়কেই দায়ী করছেন বিশ্লেষকরা। 

সামরিক সংঘাতের সময় পাকিস্তানে বন্দি হওয়া ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) পাইলট অভিনন্দন বর্তমান অবসরে গেছেন। তিনি যোগ দিয়েছেন ভারতেরই একটি বেসরকারি বিমানসংস্থায়।  
সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত সিন্ধু পানি চুক্তি বহাল রাখার পক্ষে রায় দেওয়ার পর তা সরাসরি...
ভারতের পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা কার্যালয়ে গেরুয়া রং লেপে দিয়েছে একদল বিক্ষোভকারী। মঙ্গলবার দুপুরে গেরুয়া পাগড়ি পরে 'জয় শ্রী রাম' স্লোগান তুলে কয়েকজন মানুষ এই কর্মকাণ্ড করে বলে...
ভারতের উত্তর প্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর