ভারতের মোট ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান, দাবি শাহবাজ শরিফের

আপডেট : ১৬ মে ২০২৫, ১০:৪৮ এএম

গত সপ্তাহে সামরিক সংঘাতে পাকিস্তান ভারতের ছয়টি যুদ্ধবিমান ধ্বংস করেছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পূর্বাঞ্চলের অ্যাটক জেলার কামরায় অবস্থিত পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনকালে এ তথ্য জানিয়েছেন শাহবাজ শরিফ। সৌদি আরবভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এর আগে গত ৬ মে রাতে পাকিস্তান ও ভারত সংঘর্ষে জড়ায়। চার দিনের যুদ্ধে দুই দেশ একে অপরকে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং কামান হামলা চালায়। পরে আমেরিকার মধ্যস্ততায় শনিবার যুদ্ধবিরতিতে যায় দুই দেশ। এর আগে সংঘাতের সময় পাকিস্তান দাবি করেছিল তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আর এবার আরেকটি ফাইটার জেট ভূপাতিত করা কথা জানানোর পর ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়াল ৬টিতে।

পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে যে প্রতিবেদন প্রকাশ করেছে, সে বিষয়ে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি, তবে তাদের প্রধান এই সপ্তাহে এক সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন যে ‘ক্ষতি যুদ্ধের অংশ’।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পাকিস্তানের পূর্বাঞ্চলের অ্যাটক জেলার কামরা শহরে অবস্থিত পিএএফের অপারেশনাল বিমানঘাঁটি পরিদর্শন করেন শাহবাজ শরিফ। সেখানে উপস্থিত ছিলেন– দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারসহ মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা। এ সময় শাহবাজ শরিফ দুই দেশের সংঘাতের সময় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশকে সফলভাবে রক্ষা করার জন্য পাকিস্তানি পাইলটদের প্রশংসা করেন।

বিমানঘাঁটি পরিদর্শনকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন,  ‘এই ঘটনা আমাদের বিমান বাহিনীর অসাধারণ দক্ষতা এবং মাতৃভূমি রক্ষায় সশস্ত্র বাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ।’

প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, ‘আমি আজ জাতিকে কোনো দ্বিধা ছাড়াই বলতে পারি যে পাঁচটি নয়, আমাদের বিমান বাহিনী শত্রুদের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।’

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিবৃতি অনুযায়ী, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এদিন পাইলট, প্রকৌশলী এবং প্রযুক্তিবিদসহ সামনের সারির সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের পেশাদারিত্ব ও নিখুঁত দক্ষতার গভীর প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, ‘ভারতের আগ্রাসনের প্রেক্ষিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সংযম দেখিয়েছে, কৌশলগত দূরদর্শিতা দেখিয়েছে এবং কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে। তাদের নিখুঁত ও দ্রুত জবাব শত্রুর সামরিক অবকাঠামোয় বড় ধাক্কা দিয়েছে এবং প্রমাণ করেছে যে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান কখনো পিছপা হবে না।’

শাহবাজ আরও বলেন, ‘সামরিক বাহিনীর প্রতিটি শাখা যেভাবে সচেতনতা ও সাহসিকতা দেখিয়েছে, তাতে পুরো জাতি গর্বিত। সেনাপ্রধানের যোগ্য নেতৃত্বে তারা আবারও প্রমাণ করেছে যে, পাকিস্তানের নিরাপত্তা দুর্ভেদ্য।’

এদিকে পৃথক এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, পাকিস্তান বিমান বাহিনী ভারতের যে ষষ্ঠ যুদ্ধবিমানটি ভূপাতিত করেছেন সেটির নাম মিরাজ-২০০০। ভারতশাসিত কাশ্মীরের শ্রীনগরের পূর্বে পাম্পোরের কাছে জেটটি গুলি করে ভূপাতিত করা হয়েছে।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর