যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৪:৩০ পিএম

গত বৃহস্পতিবার থেকে চলমান সংঘর্ষ অবশেষে অবসান হতে চলেছে। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। আজ সোমবার মালয়েশিয়ায় দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে। বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, স্থানীয় সময় আজ সোমবার রাত থেকেই তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই তথ্য জানিয়ে বলেন, সংঘর্ষ বন্ধ করা এবং শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রথম পদক্ষেপ এটি। 

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী জানান, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান মানেত ও থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই তাদের নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এরপর তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন বলে জানা যায়।   

গত ২৪ জুলাই সীমান্তে একটি বিতর্কিত অঞ্চল নিয়ে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে এতে কমপক্ষে ৩৩ জন সেনা ও বেসামরিক লোক নিহত হয়েছে এবং হাজারো থাই ও কম্বোডিয়ান নাগরিক বাস্তুচ্যুত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেন, তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ও ফুমথামের সঙ্গে কথা বলেছেন এবং তাদের হুঁশিয়ারি দিয়েছেন, যদি সংঘাত বন্ধ না হয়, তাহলে কোনো দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হবে না। উভয় পক্ষই তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও শান্তি চেয়েছে।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর