ব্যাংককের রাস্তায় হঠাৎ সিঙ্কহোল

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হঠাৎ মাটি ধসে তৈরি হয়েছে একটি গভীর গর্ত। দেশটির ভাজিরা হাসপাতালের সামনে প্রায় ১৬০ ফুট দীর্ঘ গর্ত তৈরি হয়েছে বলে জানা গেছে। এ কারণে হাসপাতালের সাড়ে তিন হাজার রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নিরাপত্তার জন্য দুটি এলাকার মধ্যে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

থাই প্রধানমন্ত্রী জানিয়েছেন, গর্তের কারণে টানেল ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো সংস্কার করতে অন্তত এক বছর সময় লাগতে পারে। রাস্তার মধ্যে এত বড় গর্ত কীভাবে সৃষ্টি হলো, তা খুঁজে বের করতে ম্যাস র‌্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষের অধীনে তদন্ত শুরু করা হবে।

গর্তের কারণে পাঁচতলা বিশিষ্ট সামসেন থানা ঝুঁকিতে পড়েছে। থানার নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া গর্তের কারণে থানার ভূগর্ভস্থ কয়েকটি ফাউন্ডেশন পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। দেশটির সামরিক বাহিনী জানায়, ‘অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে’ ৫০টির বেশি স্থানে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন।
জ্বালানি সংকট মোকাবিলায় সমুদ্রের তলদেশে বিদ্যমান জ্বালানি সম্পদ আহরণে জোর দিচ্ছে কম্বোডিয়া, যার মূল্য প্রায় ৩০০ বিলিয়ন ডলার। এক্ষেত্রে, থাইল্যান্ডের সাথে দীর্ঘদিনের সামুদ্রিক বিরোধ নিষ্পত্তির...
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি বেসরকারি চিড়িয়াখানায় ৭২টি বাঘ মারা গেছে। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে চিয়াং মাইয়ের প্রাদেশিক প্রাণিসম্পদ বিভাগ এ তথ্য জানায়। 
থাইল্যান্ডে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় বিকেল ৫টায় শেষ হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। দেশটিতে নিবন্ধিত ভোটার সংখ্যা ৫ কোটি ৩০ লাখ।
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর