হংকংয়ে বহুতল ভবনে আগুনে নিহত ৪৪, নিখোঁজ অনেকে

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন লাগে। এরপর তা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। ৮টি ব্লক নিয়ে গঠিত কমপ্লেক্সটিতে ২ হাজার ফ্ল্যাট রয়েছে।

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ এএম

হংকংয়ের উত্তরাঞ্চলে তাই পো জেলায় আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪৪ জন এবং গুরুতর আহত ৪৫ জন। নিখোঁজ রয়েছে অন্তত ২৭৯ জন। রয়টার্স জানিয়েছে এসব খবর।

আগুন নেভাতে ৮ শ’র বেশি ফায়ার সার্ভিস কর্মী কাজ করছেন। আটটি ভবনের মধ্যে চারটিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার স্থানীয় সময় বেলা পৌনে ৩টার দিকে উত্তর হংকংয়ের তাই পো জেলায় ওয়াং ফুক কোর্ট নামের ভবনে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি ভবনে। সময়ের সাথে বাড়তে থাকে নিহতের সংখ্যা।

একইসাথে একাধিক ভবনে আগুন লাগায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে কয়েক শ উদ্ধারকারী মোতায়েন করা হয়। ভবনগুলোর ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন।

ফায়ার সার্ভিসেস ডিপার্টমেন্টের উপ-পরিচালক ডেরেক আর্মস্ট্রং চ্যান বলেন, ঘটনাস্থলে তাপমাত্রা অনেক বেশি হওয়ায় আমরা অগ্নিকাণ্ডের সতর্কতা সংকেত বাড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে নিয়েছি। অত্যাধিক তাপমাত্রার কারণে ভবনে ঢুকে উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন লাগে। এরপর তা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। ৮টি ব্লক নিয়ে গঠিত কমপ্লেক্সটিতে ২ হাজার ফ্ল্যাট রয়েছে।

আগুন নেভানো ও উদ্ধারকাজের জন্য বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ রাখা হয়। অগ্নিকাণ্ড কবলিত এলাকায় না যাওয়ার পরামর্শ দেয় ফায়ার সার্ভিস।এছাড়া, অন্যান্য ভবনের বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ রেখে শান্ত থাকার আহ্বান জানানো হয়।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, দুপুরের দিকে হঠাৎ খুব জোরে শব্দ শুনতে পাই। বাইরে তাকিয়ে দেখি ৫ নাম্বার ব্লকে আগুন লেগেছে। আমি সাথে সাথেই বাসায় ফিরে সবকিছু গুছিয়ে বাইরে বেরিয়ে আসি।

এ ঘটনায় শোক জানিয়েছে হংকং কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্তদের পূর্ণ সহায়তার ব্যবস্থা করতে জরুরি বৈঠক বসেন হংকংয়ের প্রধান নির্বাহী জন লি কা-চিউ।উদ্ধারকাজ ও জরুরি চিকিৎসা সর্বোচ্চ পদক্ষেপ নেয়ার নির্দেশও দেন তিনি।

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি ডুবে গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে শতাধিক আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারীদল।
ডিআর কঙ্গোর বুকাভুতে শহরের একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে...
ফিলিপাইনে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮৭ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।
ভারতের রাজধানী দিল্লিতে ৬ তলা আবাসিক ভবন ধসে অন্তত ৫ জন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৯ জনকে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ধসে পড়ার সময় ভবনে অন্তত ৫০ শিক্ষার্থী ছিল বলে ধারণা করা হচ্ছে।...
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিদেশ গমন রহিত করতে আদালতে আবেদন দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ে...
কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদল বিএনপি সরকারের কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেনীর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন...
৪৯তম বিসিএসে রাজনৈতিক কারণে কোনো প্রার্থীকে বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে তিনি এ কথা জানান।
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে ছিনতাইকারীর ধাক্কায় চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে এক অজ্ঞাত যুবকের (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর