ফিলিপাইনে সাড়ে ৩ শতাধিক যাত্রী নিয়ে ফেরিডুবি, ১৫ মরদেহ উদ্ধার

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশের উপকূলে ৩৫০ জনের বেশি আরোহী নিয়ে একটি ফেরি ডুবে গেছে।

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:১৭ এএম

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশের উপকূলে ৩৫০ জনের বেশি আরোহী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এই দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

স্থানীয় সময় গতকাল রোববার মধ্যরাতের পর ফেরিটি দুর্ঘটনায় কবলিত হয়। যাত্রী নিয়ে এমভি তৃষা কার্স্টিন–৩ জাম্বোয়াঙ্গা বন্দর শহর থেকে দক্ষিণ সুলু প্রদেশের জোলো দ্বীপের দিকে যাচ্ছিল। এ সময় ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রু ছিলেন।

সাউদার্ন মিন্দানাও ডিস্ট্রিক্টের কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া রেডিও স্টেশন ডিজেডবিবিকে জানান, এখন পর্যন্ত ২১৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ফিলিপাইন কোস্টগার্ড (পিসিজি) জানিয়েছে, উদ্ধার তৎপরতা চলছে। উত্তাল সমুদ্র এবং অন্ধকারের কারণে তল্লাশি ও উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। বাসিলানের জরুরি উদ্ধারকারী দলের সদস্য রোনালিন পেরেজ সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ১৩৮ জনকে উদ্ধার করা হয়েছে।

মিন্দানাওয়ের কোস্টগার্ড কমান্ডার দুয়া জানান, ফেরিটি ডুবে যাওয়ার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এবং এ নিয়ে তদন্ত করা হবে। জাম্বোয়াঙ্গা বন্দর ছাড়ার আগে কোস্টগার্ড ফেরিটিকে ছাড়পত্র দিয়েছিল এবং অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কোনো লক্ষণ ছিল না।

ফিলিপাইন দ্বীপপুঞ্জে ঘন ঘন ঝড়, জাহাজের রক্ষণাবেক্ষণের অভাব, অতিরিক্ত যাত্রী এবং বিশেষ করে প্রত্যন্ত প্রদেশগুলোতে নিরাপত্তা বিধি প্রয়োগে শিথিলতার কারণে সামুদ্রিক দুর্ঘটনা খুবই সাধারণ। গত শুক্রবারও মিন্দানাও দ্বীপ থেকে চীন যাওয়ার পথে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ ডুবে অন্তত দুজন ফিলিপিনো নাবিক নিহত হন এবং ১৫ জনকে উদ্ধার করা হয়। আরও চারজন নাবিক নিখোঁজ রয়েছেন।

 

হিমালয়ের দুর্গম অঞ্চলে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় নতুন করে উদ্বেগ তৈরি করছে। নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যার ধাক্কা কাটতে না কাটতেই ভূমিধসে তৈরি হওয়া হ্রদ থেকে পানি উপচে...
নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৪৬৯ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে প্রায় দেড় হাজার মানুষ। উদ্ধারকারী দল ও সামরিক হেলিকপ্টার দিয়ে নেপাল-চীন সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় নিখোঁজদের...
নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ জনে। নিখোঁজ প্রায় দেড় হাজার মানুষ। রয়টার্স জানিয়েছে এ খবর।
নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে এখনও ৮ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। আর এ পর্যন্ত ১৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আজ বৃহস্পতিবার...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর