চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৮ 

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৯:২২ এএম

চীনের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে চীনের জুতার রাজধানী খ্যাত ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতা কারখানায় আগুন লাগে।

রয়টার্স জানিয়েছে, উদ্ধারকাজে ১৮০ জনের বেশি উদ্ধারকর্মী এবং ৩৫টি জরুরি যান মোতায়েন করা হয়েছে। তবে এখনো অনেক শ্রমিক কারখানায় আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। জুতা তৈরিতে ব্যবহৃত দাহ্য রাসায়নিক ও অন্যান্য উপকরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত আগুন নিয়ন্ত্রণে ও আটকে পড়াদের উদ্ধারের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন।

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার এক সপ্তাহ পরও চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা। মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২০০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি। রয়টার্স জানিয়েছে এ খবর।
ভারতের উত্তর প্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
নেপালের ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধারের পর কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যথাযথ সম্মানের সঙ্গে সৎকার করা। অনেক মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে নেপালের চিতওয়ান...
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮১০ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৭৯৪ জন। বিদেশিসহ এখনও নিখোঁজ ৩ হাজারের বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চলছে মরিয়া...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর