আইসল্যান্ডে লাভাস্রোত ঢুকছে লোকালয়ে, জরুরি অবস্থা জারি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০২:৫৯ পিএম

আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেকজেনেস উপদ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত রোববার ভোরে নতুন করে শুরু হয়।  আজও দ্বিতীয় দিনের মতো লাভা বের হচ্ছে। এরই মধ্যে লাভা ছড়িয়ে পড়েছে গ্রিন্দেভিক শহরে। বিচ্ছিন্ন হয়ে গেছে শহরটির প্রধান সড়ক। সর্বোচ্চ সতর্কতামূলক জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটিতে।

এরই মধ্যে লাভা ছড়িয়ে পড়ায় শহরটির কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে, এর আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় শহরের সব বাসিন্দাকে। 

রোববার সকালে উপদ্বীপের পাশের শহর গ্রিন্দেভিক থেকে এক কিলোমিটার দূরে প্রথম ফাটল দেখা দেয়। দ্বিতীয় ফাটল সৃষ্টি হয় রোববার দুপুরে, যেটি গ্রিন্দেভিক থেকে মাত্র ৩২০ ফুট দূরে। এই ফাটল থেকেই লাভা ঢুকতে থাকে শহরটির ভেতরে। 

লাভা ছড়িয়ে পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়ে গ্রিন্দেভিক শহরের প্রধান সড়ক। বিভিন্ন অলিগলিতে লাভা ঢুকে পড়ায় আগুন ধরে যায় কয়েকটি বাড়িতে। তবে, আগেই শহরের সব বাসিন্দাকে সরিয়ে নেয়ায় কেউ হতাহত হয়নি। 

অগ্ন্যুৎপাত মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আইসল্যান্ডের প্রেসিডেন্ট গুডনি জোহানেসন। এ সময় দ্রুতই পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আশা জানান তিনি। 

আইসল্যান্ডে সর্বোচ্চ সতর্কতামূলক জরুরি অবস্থা জারি করা হয়েছে। মানুষ, সম্প্রদায়, সম্পত্তি বা পরিবেশের ক্ষতির আশঙ্কা থাকলে দেশটিতে এই সতর্কতা জারি করা হয়। 

এক মাসের কম সময়ের মধ্যে রেকজেনেস আগ্নেয়গিরিতে নতুন করে অগ্ন্যুৎপাত ঘটল। এর আগে, ১৮ ডিসেম্বর বেশ কয়েকবার ভূমিকম্পের পর ওই অঞ্চলে অগ্ন্যুৎপাত হয়। যদিও নভেম্বরেই আগাম সতর্কতা হিসেবে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়। 

ইউরেশিয়ান ও নর্থ আমেরিকার টেকটোনিক প্লেটের মাঝ বরাবর অবস্থিত আইসল্যান্ড। এই দুটি প্লেট বিপরীত দিকে নড়াচড়া করায় সেখানে প্রায়ই ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত হয়। 

আইসল্যান্ডের কর্মীদের কম কর্মদিবস নিয়ে গবেষণাটি পরিচালনা করেছে ব্রিটেনের অটোনমি ইনস্টিটিউট এবং আইসল্যান্ডের অ্যাসোসিয়েশন ফর সাসটেইনেবিলিটি অ্যান্ড ডেমোক্রেসি (আলডা)। তাদের গবেষণায় বলা হয়েছে, গত...
আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আরেকটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। নতুন ফাটলের অবস্থান রেকজেনেস উপদ্বীপে। যা ডিসেম্বরের পর থেকে এই অঞ্চলে পঞ্চম অগ্ন্যুৎপাত।
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর